শিরোনামঃ
রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা শুধু মালদ্বীপ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বঙ্গোপসাগরজুড়ে: নাশিদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

পাকিস্তানী অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ বার
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল ৩২ বছর। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।

সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, আইন প্রয়োগকারী সংস্থার কর্মীরা জানিয়েছেন, আদালতের নির্দেশ মোতাবেক মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে ফ্ল্যাটটি খালি করার জন্য সেখানে যাওয়া হয়। ভেতর থেকে কেউ সাড়া না দেয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় মেঝেতে অভিনেত্রীর লাশ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত সাত বছর ধরে ফ্ল্যাটটিতে একাই থাকতেন অভিনেত্রী হুমাইরা আসগর। তার লাশ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, ফ্ল্যাটের মালিক বকেয়া ভাড়ার জন্য মামলা করেছিলেন অভিনেত্রীর বিরুদ্ধে। আদালত কর্তৃক নিযুক্ত একজন বেলিফ উচ্ছেদের আদেশ কার্যকর করতে ফ্ল্যাটে আসলে তখন তারকার মরদেহ উদ্ধার করা হয়।


এ জাতীয় আরো খবর...