শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার কুরস্ক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ন্যাশনাল গার্ডের একজন সৈন্যসহ তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছে।

বুধবার রাশিয়ার সীমান্তেবর্তী কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনশতাইন এ তথ্য জানিয়েছেন।

তিনি টেলিগ্রামে লিখেছেন, পৌর সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় ঘটনাস্থলেই এক যুবকসহ তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। তিনি বলেন, এটি আমাদের জন্য বেদনার বিষয়।

খিনশতাইন মঙ্গলবার রাতে এই ‘অমানবিক আক্রমণ’ করার জন্য ইউক্রেনীয় বাহিনীকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে এমন একটি জায়গায় আঘাত করেছে যেখানে বেসামরিক লোকের বসবাস।

বুধবার ভোরে খিনশতাইন এক পৃথক পোস্টে বলেন, ‘ড্রোন হামলার খবরের পর এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণের পর ন্যাশনাল গার্ডের একজন সৈনিক নিহত হয়েছেন।’

ভারপ্রাপ্ত গভর্নর জানিয়েছেন, আহত সাতজনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। কাছাকাছি কোনো সামরিক স্থাপনা নেই।

খিনশতাইন বলেন, ইউক্রেন কুরস্কের রিলস্ক শহরে আরেকটি ড্রোন হামলা চালিয়েছে। হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন।

গত ২০২৪ সালের আগস্টে ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে আকস্মিকভাবে অনুপ্রবেশ শুরু করে, যা ক্রেমলিনের জন্য একটি বড় সামরিক ধাক্কা। পাল্টা আক্রমণের অংশ হিসেবে রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়া থেকে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছিল, তবে প্রায় নয় মাস পরে এপ্রিল পর্যন্ত এই অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেনি।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সত্ত্বেও সংঘাত বন্ধ করতে খুব কমই আগ্রহ দেখিয়েছে।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক বুধবার ভোরে জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় এক নারী আহত হয়েছেন এবং তাকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...