শিরোনামঃ
১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা শুধু মালদ্বীপ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বঙ্গোপসাগরজুড়ে: নাশিদ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার যুবক নিহত ৪,৫৮৬ ইউনিয়নে মা-শিশু সহায়তা কর্মসূচির আওতায় বাছাই করা হবে নতুন উপকারভোগী শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌ মন্ত্রী সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ফ্রান্সে ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

২৯ জুলাই বাংলাদেশকে চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক / ১২৫ বার
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ জুলাই চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সচিব জানান, বাংলাদেশ ইতোমধ্যে ২২ জুলাই ইউএসটিআর-এর কাছে নিজের অবস্থানপত্র পাঠিয়েছে এবং ২৬ জুলাই আলোচনার প্রস্তাব দিয়েছিল। তবে ইউএসটিআর ২৯ জুলাই দিন নির্ধারণ করেছে। আলোচনা হবে ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআরের দপ্তরে।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। প্রতিনিধি দল ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে, যদি আলোচনা সরাসরি হয়। তবে ভার্চুয়ালি আলোচনার সম্ভাবনাও রয়েছে।

এই চূড়ান্ত আলোচনায় বেসরকারি খাতের কয়েকজন রপ্তানিকারকও দলের সঙ্গে থাকতে পারেন, তবে তারা কেবল পর্যবেক্ষকের ভূমিকায় থাকবেন-সরকারি আলোচনায় অংশ নেবেন না বলে জানিয়েছেন সচিব।

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য ৩৫ শতাংশ বিদ্যমান শুল্ক হার কমাতে পারে, এমন আশাবাদ রয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জাপানকে ১৫ শতাংশ, ইন্দোনেশিয়াকে ১৯ শতাংশ, ভিয়েতনামকে ২০ শতাংশ এবং ফিলিপাইনকে ১৯ শতাংশ হারে শুল্ক সুবিধা দিয়েছে। তাই বাংলাদেশও উল্লেখযোগ্য শুল্ক ছাড় পেতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে তুলা, গম, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), বিমান এবং অন্যান্য কৃষিপণ্য শুল্কমুক্ত আমদানির প্রস্তাব দিয়েছে। এর অংশ হিসেবে ২০ জুলাই যুক্তরাষ্ট্রের গম সরবরাহকারীদের সঙ্গে ৭ লাখ টন গম আমদানির চুক্তিও সম্পন্ন করেছে বাংলাদেশ।
সচিব বলেন, ‘ইউএসটিআর-এর সঙ্গে আলোচনা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচকভাবে এগিয়েছে। আশা করছি, এ দফার আলোচনার মাধ্যমে আমাদের জন্য বাস্তবসম্মত এবং লাভজনক সিদ্ধান্ত আসবে।’


এ জাতীয় আরো খবর...