শিরোনামঃ
১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা শুধু মালদ্বীপ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বঙ্গোপসাগরজুড়ে: নাশিদ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার যুবক নিহত ৪,৫৮৬ ইউনিয়নে মা-শিশু সহায়তা কর্মসূচির আওতায় বাছাই করা হবে নতুন উপকারভোগী শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌ মন্ত্রী সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ফ্রান্সে ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

কেজিতে পেঁয়াজের দাম কমলো ৫ টাকা

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

চার মাস ২০ দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। গত তিন দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দুই হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। এরই মধ্যে প্রভাব পড়েছে বাজারে। পেঁয়াজ কেজিতে পাঁচ টাকা পর্যন্ত দাম কমেছে।

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, চলতি বছরের ২৭ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। মূলত বানিজ্য মন্ত্রণালয় আইপি না দেয়ায় এতদিন বন্ধ ছিল। গত ১৭ আগস্ট থেকে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। গত তিন দিনে ৭৫টি ট্রাকে দুই হাজার ২৮৩ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। ধীরে ধীরে এর পরিমাণ আরও বাড়বে বলে জানান তিনি।

এদিকে, আমদানি শুরুর পরই প্রভাব পড়তে শুরু করেছে দেশীয় বাজারে। সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজারে পেঁয়াজ প্রতি কেজিতে পাঁচ থেকে সাত টাকা দাম কমেছে। দেশি পেঁয়াজ এখন বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৪ থেকে ৬৭ টাকায়। তিন দিন আগে বিক্রি হয়েছিল ৭২ থেকে ৭৪ টাকায়। খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৭৮ থেকে ৮০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা। ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

সাতক্ষীরা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানির পরই প্রভাব পড়েছে বাজারে। প্রতি কেজিতে পাঁচ থেকে সাত টাকা দাম কমেছে। দেশি পেঁয়াজ যদি ৬০ টাকার নিচে দাম চলে আসে, তখন কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে। সেদিকেও খেয়াল রাখতে হবে। এ ছাড়াও ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে যেগুলো আমদানি হয়েছে, তার সিংহভাগ চলে গেছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।


এ জাতীয় আরো খবর...