শিরোনামঃ
১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা শুধু মালদ্বীপ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বঙ্গোপসাগরজুড়ে: নাশিদ সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার যুবক নিহত ৪,৫৮৬ ইউনিয়নে মা-শিশু সহায়তা কর্মসূচির আওতায় বাছাই করা হবে নতুন উপকারভোগী শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌ মন্ত্রী সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ফ্রান্সে ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

তেজগাঁওয়ে নোটিশ ছাড়াই গার্মেন্টস বন্ধ, শ্রমিকদের বিক্ষোভে সড়ক অচল

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ বার
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই একটি গার্মেন্টস কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে নাবিস্কো ও তিব্বত মোড় এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে রাস্তা অবরোধ করে শ্রমিকরা আন্দোলন করছেন।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘পশ’ নামে একটি গার্মেন্টস কারখানা কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই গত পরশু (বৃহস্পতিবার) বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন।

তিনি আরও জানান, শ্রমিকদের দাবি—কারখানা বন্ধের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে সিদ্ধান্ত নিতে হবে, অথবা বন্ধ করা গার্মেন্টস পুনরায় খুলে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘আসসালামু আলাইকুম সম্মানিত নাগরিক, আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, তেজগাঁও এর নাবিস্কো পয়েন্টে গার্মেন্টসের কর্মীরা রাস্তার উভয়পাশ বন্ধ করে আন্দোলন করছেন। যার ফলে মহাখালী-তেজগাঁও রুটে ইনকামিং এবং আউটগোয়িং উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে থানার পুলিশ নিয়োজিত রয়েছে।’

নিম্নোক্ত ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হলো:

১. উত্তরার দিক থেকে আসা যানবাহনসমূহ কাকলী ক্রসিং হয়ে গুলশান ২-গুলশান-১-পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন। এছাড়া আমতলী পার হয়ে জাহাঙ্গীর গেটমুখী রাস্তা ব্যবহার করে তেজগাঁও যাওয়া যাবে।

২. আমতলী-গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহার করা যাবে।

৩. উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবে।

৪ মহাখালী থেকে বনানী/গুলশান-উত্তরাগামী রুটে আউট গোয়িং এ যানচলাচল করা যাচ্ছে।

 


এ জাতীয় আরো খবর...