শিরোনামঃ
দেড় লাখ কোটির খেলাপি ঋণের বোঝা: নেতৃত্বহীনতায় ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে ঘন ঘন লোডশেডিং ও ওভারলোডিং: কোল্ডস্টোরেজে পচছে আলু, বাড়ছে জেনারেটর খরচ জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

তোমাকে দেখাবো আর ঠাডায় ২টা থাপ্পড় মারবো: মাহি

নিজস্ব প্রতিবেদক / ৫৬১ বার
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

কাজের চেয়ে ব্যক্তিগত জীবনের বিভিন্ন কার্মকাণ্ড নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন ঢাকাই সিনেমায় অগ্নিকন্যা খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকতে দেখা যায় তাকে। বিভিন্ন সময় উদ্ভট ক্যাপশনে পোস্ট দিয়ে বেশ সমালোচনায় পড়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে তিনি লিখেছেন, আল্লাহ জানে তুমি পৃথিবীর কোন চিপায় লুকিয়ে আছো। একদিন না একদিন তো দেখা হবেই। সেদিন এই স্ট্যাটাস টা তোমাকে দেখাবো আর ঠাডায় ২ টা থাপ্পড় মারবো এতো বছর আমাকে অপেক্ষা করানোর জন্য। ওকে?

মাহির এই পোস্ট নিয়ে শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়।

সেই পোস্টের কমেন্ট বক্সে চলচ্চিত্র নির্মাতা সাজ্জাদ খান লিখেছেন, কি ভয়াবহ হুমকি। ফারহা দিবা নামে আরেকজন লিখেছেন, আমার ইচ্ছা থাপ্পড়টা আমি যাকে দিতে চাই তাকে দিতা।

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।


এ জাতীয় আরো খবর...