শিরোনামঃ
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ উপায় ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে : উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক / ১৫১ বার
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তাদের অনেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে।

তিনি বলেন, বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা তাদের নিকট মানুষকে নিয়োগ দিয়ে থাকে। আমরা চেষ্টা করছি কোনো নির্দিষ্ট দলের নিয়োগ না বরং স্বচ্ছতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে।

তিনি আরও বলেন, মেধাবীরা দেশের সম্পদ। কোনো স্বজনপ্রিয়তার অভিযোগ আমার কাছে আসেনি। কোনো মামা-চাচা বা ঘুষ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন তাদের সময় এসেছে দেশকে কিছু প্রতিদান দেওয়ার।

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এ বিষয়টি অত্যন্ত নিন্দাজনক। এ ধরনের হামলা যাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মব আর রাজনৈতিক কর্মসূচি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। লাশ পোড়ানোর মত ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এতে কাদের দায় আছে, কাদের অবহেলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আমি দেখবো।


এ জাতীয় আরো খবর...