শিরোনামঃ
ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

দেশে প্রথমবারের মতো পালিত হলো ‘বিশ্ব সিস্টিক ফাইব্রোসিস দিবস’

নিজস্ব প্রতিবেদক / ১৪০ বার
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ডাক্তার ও রোগীদের মধ্যে সচেতনতা তৈরিতে দেশে প্রথমবারের মতো ‘বিশ্ব সিস্টিক ফাইব্রোসিস দিবস’ পালিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় ব্যক্ষব্যাধি হাসপাতালে ‘দ্যা চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এই সেমিনারের আয়োজন করে।

বক্তারা বলেন, আগে এই রোগকে সাদা চামড়ার ইউরোপীয় ডিজিজ হিসেবে দেখা হতো। বর্তমানে দেশে জন্মগতভাবে এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিন্তু সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে ধারণা না থাকায় ডাক্তাররা এই রোগকে অ্যাজমা, নিউমোনিয়া বা যক্ষা হিসেবে চিকিৎসা দিত।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, বাচ্চাদের ঘনঘন কাশি, শ্বাসকষ্ট কিংবা পায়খানায় সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এ সময় সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে ডাক্তারদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, সিস্টিক ফাইব্রোসিস একটি প্রাণঘাতী জন্মগত রোগ। জিনগত ত্রুটির কারণে এই রোগ হয়ে থাকে। সিস্টিক ফাইব্রোসিসে আক্রান্ত হলে ফুসফুস, অগ্ন্যাশয়, লিভার, পরিপাকতন্ত্র ও প্রজননতন্ত্রের কার্যকারিতা ব্যাহত হয়। ইউরোপীয় ও আমেরিকানদের মধ্যে এই রোগ বেশি হলেও বর্তমানে এশীয়ায়ও এই রোগে শনাক্তের হার বাড়ছে।


এ জাতীয় আরো খবর...