শিরোনামঃ
হাঁটুর ব্যথায় কাতর: কী করবেন ব্যাংক খাতের সংকট উত্তরণে জরুরি ও টেকসই সংস্কার অপরিহার্য ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু পরশুরামের বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমার ইঙ্গিত: বদলাচ্ছে রেমিট্যান্সের মানচিত্র জাতীয় ঐক্য গড়তে হলে সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে: নাহিদ ইসলাম জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির শ্রমিকদের অধিকার নিশ্চিতে শতভাগ চেষ্টা করছে সরকার : শামা ওবায়েদ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

আজ মহাপঞ্চমী তিথি, কাল মহাষষ্ঠী

নিজস্ব প্রতিবেদক / ১২৭ বার
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আজ মহাপঞ্চমী তিথি। শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনার শেষ সময়। রাত পোহালেই মহাষষ্ঠী, আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। শনিবার (২৭ সেপ্টেম্বর) দেবীর কল্পারম্ভ অনুষ্ঠিত হবে।

আগামীকাল রোববার মহাষষ্ঠীতে দুর্গতিনাশিনীর অকালবোধন, অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।

বিশুদ্ধ পঞ্জিকামতে এবার মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা আসছেন গজ বা হাতিতে চড়ে। হিন্দু শাস্ত্রমতে গজ শুভযাত্রার প্রতীক, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা। ফিরবেন দোলায় বা পালকিতে করে। এরইমধ্যে দেবী আরাধনায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। চলছে দুর্গাকে বরণের প্রস্তুতি, সবখানেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বেশিরভাগ মণ্ডপে প্রতিমা গড়নের কাজ শেষ। এখন চলছে রং-তুলির আঁচড়ে দেবীকে রূপ দেয়ার কাজ। সাধারণ মাটির তাল ভেঙে ধীরে ধীরে এই মহাশক্তিকে আকার দেয়ার কাজ শুরু হয় মাস তিনেক আগেই। এখন শুধু বাকি রং-তুলিতে দেবীকে পূর্ণতা দেয়া। কোনো কোনো মণ্ডপে রঙের কাজ প্রায় শেষ, কোথাও আবার কেবল শুরু হয়েছে দেবীকে রাঙিয়ে তোলা।

প্রসঙ্গত, এবার ঢাকা মহানগরীতে দুর্গাপূজা হবে ২৫৯টি মণ্ডপে। সারাদেশে মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি।


এ জাতীয় আরো খবর...