শিরোনামঃ
আমাদের ১০টি কমন স্বভাব টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করল বিজেপি সরকার মোদির সঙ্গে ত্রিবেদীর দীর্ঘ বৈঠক, তারেক রহমানের সফর নিয়ে আলোচনা ১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার: রিজভী দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ২৬৩ বার
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নতুন টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে, নতুন ন্যারেটিভ আসবে, নতুন বক্তব্য আসবে এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই হবে। যেহেতু আমরা ভায়োলেন্সে যাইনি, ফলে বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই ও চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াইয়ে আমরা যাব। আমরা মনে করি, আমরা অবশ্যই জয়ী হব।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-তে আয়োজিত ‘জুলাই ও তারপর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি গতকাল স্পষ্ট বলেছি, আমি যদি এক দিনও থাকি সরকারে, আমি চেষ্টাটাই করব যে আমি নতুন মিডিয়া (গণমাধ্যম) দিয়ে দেব। আমরা যেহেতু ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি, আমরা নতুন মিডিয়া দেব। যেখানে নতুন ন্যারেটিভ তৈরি হবে।’

‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামের দুটি টেলিভিশনের লাইসেন্স পাওয়ার খবর মঙ্গলবার প্রকাশ করে দেশের গণমাধ্যমগুলো। এসব খবরে বলা হয়েছে, দুটি চ্যানেলের লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ও জাতীয় নাগরিক কমিটির এক নেতা। বিষয়টি নিয়ে বেশ তর্ক-বিতর্ক হয়।

জুলাই অভ্যুথানে টেলিভিশনের ভূমিকা গবেষণার মাধ্যমে তুলে ধরতে পিআইবিকে আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ।

এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, ধীরে ধীরে জুলাইকে অপসারণের চেষ্টা চলছে। আর তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। শেখ হাসিনা যে ন্যারেটিভের ওপর ভর করে ক্ষমতায় ছিলেন, সেই ন্যারেটিভকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যারা ফ্যাসিবাদের দোসর হয়ে কাজ করেছে, সেই চেহারাগুলোও নানাভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

মাহফুজ আলম বলেন, ৫ আগস্টের পর মব ভায়োলেন্সের মাধ্যমে নানা ন্যারেটিভ তৈরি করে জুলাইকে বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...