শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

স্বর্ণ চোরাচালান: শাহজালাল বিমানবন্দরে বেবিচককর্মীসহ আটক ২

অনলাইন ডেস্ক / ৩৪৬ বার
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণালংকারসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মীসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটকরা হলেন-কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)। এর মধ্যে কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

এপিবিএন জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ১ নম্বর টার্মিনালের তিন নম্বর গ্লাস গেটের সামনে গোপনে কুদ্দুছকে একটি ছোট হাত ব্যাগ দিচ্ছিলেন কবির হোসেন। এ সময় উপস্থিত সহযাত্রীদের মধ্যে সন্দেহ হয়। পরে সেখানে গোলযোগের সৃষ্টি হয়। সেখানে এয়ারপোর্ট এপিবিএন ফোর্সরা গিয়ে তাদের টার্মিনালে আসার কারণ জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সন্দেহজনক উত্তর দিতে থাকেন।

এরপর এপিবিএন অফিসে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে তিনটি নীল রংয়ের ছোট ব্যাগের ভিতর থেকে চারটি গোল্ডবার ও অন্যান্য স্বর্ণালংকারসহ ৭৬১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীর মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর ব্যবহার করে চোরাচালানের উদ্দেশ্যে আনা হয় এগুলো।

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন। শুক্রবার বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, তারা দুজনকে আটক করেছেন। তবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত ভিত্তিতে সতর্ক দৃষ্টি রাখছেন তারা।


এ জাতীয় আরো খবর...