শিরোনামঃ
সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশ-ইইউ একসঙ্গে কাজ করবে দেশের কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ শিশু ৫ ধাপে হবে ইউপি নির্বাচন, ২১ জানুয়ারি শুরু বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কমফোর্ট জোন: কারার ঐ লৌহকপাট… গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

দ্বিতীয় দফায় ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ: সদস্য সচিবসহ আহত ৯৬

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৯৫ বার
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

শরিফ ওসমান হাদি হত্যার জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলনরত ‘ইনকিলাব মঞ্চ’-এর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অন্তত ৯৬ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ও সন্ধ্যায় রাজধানীর শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এই সংঘর্ষ হয়।

আহত ও চিকিৎসার তথ্য

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শুক্রবার রাত পর্যন্ত ৯৬ জন চিকিৎসা নিয়েছেন। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, আবার একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, জাবেরের শরীরে স্প্লিন্টার জাতীয় কিছু পাওয়া গেছে, তবে সেটি গুলি কি না তা এখনও নিশ্চিত নয়।

ঘটনাপ্রবাহ ও পুলিশি অ্যাকশন

এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রথম দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। পরবর্তীতে সন্ধ্যার দিকে শাহবাগ মোড়ে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আহতদের রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশায় করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।


এ জাতীয় আরো খবর...