শিরোনামঃ
সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সন্তানের বয়স ১৮ থেকে ২৪: বাবা-মায়ের জন্য ১০টি পরামর্শ শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন স্পেনের কাছে হারের পর পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের পদত্যাগ চিকিৎসাকে বিশেষ সুবিধা নয় অধিকার ভাবার আহ্বান জুবাইদা রহমানের
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

জ্বালানি সংকট উত্তরণে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে ভারত ও চীন

নিজস্ব প্রতিবেদক / ৫৮ বার
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬

বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত ও চীন। সম্প্রতি সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে পৃথক বৈঠকে দেশ দুটির রাষ্ট্রদূতরা এই ইতিবাচক বার্তা দিয়েছেন। সোমবার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের জানান, বর্তমান জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশ ও চীন ভবিষ্যতে যৌথভাবে কাজ করবে। পরিস্থিতি উত্তরণে চীন বাংলাদেশকে প্রয়োজনীয় জ্বালানি সহায়তা দিতে বিশেষভাবে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, এর আগে গত রোববার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সভার তথ্যমতে, বিদ্যমান চুক্তির আওতায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে ২০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে চলতি বছর এই চুক্তির অধীনে ৫ হাজার টন ডিজেল দেশে এসে পৌঁছেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও ৫ হাজার টন ডিজেলের সরবরাহ নিশ্চিত করতে দিল্লির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে ঢাকা। এছাড়াও, চুক্তিতে থাকা অতিরিক্ত ৬০ হাজার টন ‘অপশনাল’ ডিজেল সংগ্রহের বিষয়েও বাংলাদেশ ভারতের কাছে নিজেদের আগ্রহের কথা তুলে ধরেছে।


এ জাতীয় আরো খবর...