শিরোনামঃ
ঘন ঘন লোডশেডিং ও ওভারলোডিং: কোল্ডস্টোরেজে পচছে আলু, বাড়ছে জেনারেটর খরচ জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ কারাগারের নাম বদলে ‘কাস্টডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’ করার উদ্যোগ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

মে মাসে অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম, বাড়ল অটোগ্যাস

নিজস্ব প্রতিবেদক / ৪৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মে মাসের জন্য ১২ কেজি এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৩ মে) সংস্থাটির পক্ষ থেকে দেওয়া ঘোষণা অনুযায়ী, নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিইআরসি জানায়, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে এর আগে গত এপ্রিলে দুই দফায় এই গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। প্রথমে গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ১৯ এপ্রিল আবারও ২১২ টাকা বাড়িয়ে তা ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল।

অন্যদিকে, এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও মে মাসে অটোগ্যাসের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। আজ (রোববার) ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটারে ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত মাসে অটোগ্যাসের দামেও দুইবার সমন্বয় করা হয়েছিল। ২ এপ্রিল লিটার প্রতি ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের দাম ৭৯ টাকা ৭৭ পয়সা এবং ১৯ এপ্রিল আরও ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি।


এ জাতীয় আরো খবর...