শিরোনামঃ
চারিদিকে আপনার স্মৃতি ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন সিদ্ধান্ত বাতিল হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ দেশে নতুন ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার: মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান গাজীপুরের কাপাসিয়ায় চাঞ্চল্যকর ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফিয়ে প্রধান আসামি ফোরকানের ‘আত্মহত্যা’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ও প্রকৃত সত্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবির আইন বিভাগেরই শিক্ষার্থী ছিলেন হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় এনসিপি-সমর্থিত চিকিৎসকদের হেল্পলাইন চালু এপ্রিলে আইসিসির মাসসেরা খেলোয়াড় বাংলাদেশের পেসার নাহিদ রানা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করে নতুন সরকারের কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক / ৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইন এবং কলকাতা হাইকোর্টের ২০১৮ সালের একটি নির্দেশনার ওপর ভিত্তি করে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

নতুন নির্দেশনায় পশু জবাইয়ের ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো পশু জবাইয়ের আগে বাধ্যতামূলক ‘ফিটনেস সার্টিফিকেট’ বা উপযুক্ততার সনদ গ্রহণ এবং নির্ধারিত স্থান ছাড়া প্রকাশ্যে জবাইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা।

পশু জবাইয়ের ক্ষেত্রে নতুন নিয়মাবলি:

  • সনদ বাধ্যতামূলক: ষাঁড়, বলদ, গরু, বাছুর, মহিষ (পুরুষ, স্ত্রী, খোজা বা বাছুর)—যেকোনো পশু জবাইয়ের আগে সেটি জবাইয়ের উপযুক্ত কি না, তার আইনি সনদ নিতে হবে। এই সনদ ছাড়া কোনোভাবেই পশু জবাই করা যাবে না।

  • সনদ দেওয়ার কর্তৃপক্ষ: পৌরসভার চেয়ারম্যান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি ভেটেরিনারি সার্জন বা পশু চিকিৎসক যৌথভাবে এই সনদ প্রদান করতে পারবেন।

  • সনদ পাওয়ার শর্ত: কর্তৃপক্ষকে লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে, পশুটির বয়স ১৪ বছরের বেশি এবং সেটি প্রজনন বা কাজের জন্য আর উপযুক্ত নয়। অথবা বয়স, কোনো আঘাত, বিকলাঙ্গতা বা দুরারোগ্য ব্যাধির কারণে পশুটি স্থায়ীভাবে তার কর্মক্ষমতা হারিয়েছে।

  • আপিলের সুযোগ: কোনো ব্যক্তি যদি তার পশুর জন্য এই সনদ না পান বা কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়, তবে তিনি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে এর বিরুদ্ধে আপিল করতে পারবেন।

  • জবাইয়ের স্থান: উন্মুক্ত স্থান বা জনসমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। অনুমতি পাওয়া পশু শুধুমাত্র নির্ধারিত কসাইখানা অথবা স্থানীয় প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট স্থানেই জবাই করা যাবে।

আইন অমান্য করলে শাস্তির বিধান:

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে স্পষ্ট সতর্ক করে বলা হয়েছে, এই নির্দেশনার কোনো শর্ত অমান্য করলে অপরাধীর সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। ১৯৫০ সালের ওই আইনের আওতায় এসব অপরাধ আমলযোগ্য বা শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই বিবেচিত হবে।

পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং আইনি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...