সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

চীনে দুটি প্রীতি ম্যাচ খেলবে ঋতুপর্ণারা

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চীনের ফোশানে শীর্ষ লিগের দল গুয়াংডং উইমেনস এফসির বিরুদ্ধে দুটি বন্ধ দ্বার প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। ২০তম এশিয়ান গেমসের চূড়ান্ত প্রস্তুতি জোরদার করতে এই ম্যাচগুলোর আয়োজন করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার বিকাল ৪টায় গুয়াংডংয়ের মুখোমুখি হবেন ঋতুপর্ণা চাকমারা। ম্যাচের আগের দিন দল তাদের শেষ অনুশীলন পর্ব সম্পন্ন করেছে। এরপর আগামী ১০ সেপ্টেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচে আবার মুখোমুখি হবে দুই দল।

চীন লিগের চলতি মৌসুমে বর্তমানে সপ্তম স্থানে রয়েছে গুয়াংডং। এশিয়ান গেমসের মূল টুর্নামেন্ট শুরুর আগে এই ম্যাচগুলো বাংলাদেশ দলের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরীক্ষার সুযোগ এনে দিচ্ছে।

এশিয়ান গেমসের গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। চীনে প্রীতি ম্যাচগুলো শেষ করে আগামী ১১ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।

এশিয়ান গেমসে নারী ফুটবল প্রতিযোগিতা আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


এ জাতীয় আরো খবর...