শিরোনামঃ
অল্প বয়সেই কোমর ও পিঠের যন্ত্রণা ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী উপ-নির্বাচনে সন্ত্রাস ও অপতৎপরতা রোধে সচেতন থাকার আহ্বান ইসি সানাউল্লাহর দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রিজভী প্রশ্ন ফাঁসে মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানার আগুন সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র দাখিলের সময় বাড়ল সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র দাখিলের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বৃদ্ধি করা হয়েছ ।

‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’ এর আওতায় দরপত্র জমা দেওয়ার সময়সীমা আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সময়সীমা চারমাস বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মার্চ করা হয়েছে।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফশোর বিডিং রাউন্ড নিয়ে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সঙ্গে সম্প্রতি আলোচনা এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করা হয়েছে। একই সঙ্গে দরপত্র দাখিলের সময়সীমাও বাড়ানো হয়েছে।

সময় বৃদ্ধি ও ডাটা প্যাকেজ সহজলভ্য করার ফলে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর এ বিডিং রাউন্ডে অংশগ্রহণের আগ্রহ বাড়বে বলে আশা করছে মন্ত্রণালয়।


এ জাতীয় আরো খবর...