১) আমি শোকর করি, কারণ আমি খুবই মার্জিত, মুক্তচিন্তার একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলাম।
২) আমি শোকর করি, কারণ ধনী না হলেও আমাদের অভাব ছিল না।
৩) আমি শোকর করি, কারণ আমাদের বাড়িভর্তি বই ছিল।
৪) আমি শোকর করি, কারণ আমাদের বাসায় গিবতচর্চা এবং কারও পেছনে লাগা নিষিদ্ধ ছিল।
৫) আমি শোকর করি, কারণ আমার পরিবার আমাকে মানুষে মানুষে ভেদাভেদ শেখায়নি।
৬) আমি শোকর করি, কারণ স্কুলজীবনে মমতা এবং বিদ্যার সাগররা আমার শিক্ষক ছিলেন।
৭) আমি শোকর করি, কারণ আমি অসম্ভব মমতাময়ী জীবনসঙ্গী পেয়েছি।
৮) আমি শোকর করি, কারণ আমাদের বর্ধিত পরিবার একই বৃন্তে ফোটা একগুচ্ছ ফুল।
৯) আমি শোকর করি, কারণ বিয়েসূত্রে আমি অসম্ভব চমৎকার একটি পরিবার পেয়েছি।
১০) আমি শোকর করি, কারণ জীবনের প্রথম শিক্ষা ছিল, মানুষকে ভালোবেসে জন্মঋণ শোধ করতে হয়।
১১) আমি শোকর করি, কারণ আমার কয়েকজন অসাধারণ বন্ধু আছে।
১২) আমি শোকর করি, কারণ আমার চমৎকার একটি মেয়ে আছে।
১৩) আমি শোকর করি, কারণ আমার ভাগ্নে-ভাগ্নি, ভাতিজা-ভাতিজি এবং তাদের স্বামী-স্ত্রীরা আমাকে খুব ‘আদর’ করে।
১৪) আমি শোকর করি, কারণ আমার শৈশব কেটেছে এমন একটি কলোনিতে, যেখানে মমতাই ছিল শেষ কথা।
১৫) আমি শোকর করি, কারণ আমার জীবনে আনন্দের ভাগ বেশি, বেদনার ভাগ কম।
‘ফাবি আইয়ি আ-লা-ই রাব্বিকুমা তুকাজ্জিবান।’
‘অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?’
#আসুন মায়া ছড়াই