শিরোনামঃ
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী প্রলয়ংকরী যুদ্ধের হুঁশিয়ারি ইরানের, ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো দুর্নীতি মামলায় আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে রুমির হাতে ‘চড় খাওয়া’ সেই মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর বিএনপি জাতির সঙ্গে ধাপ্পাবাজি করেছে: শফিকুর রহমান জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি পুর্নবাসন করা হবে: রাসিক প্রশাসক মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সন্তানকে কোন ধরনের স্কুলে দেবেন?

বাদল সৈয়দ / ৩ বার
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সন্তানকে কোন ধরনের স্কুলে দেবেন, তা নিয়ে চিন্তিত?
প্রথমেই নিচের পাঁচটি বিষয় বিবেচনা করুন।
১) স্কুল কাদের দ্বারা পরিচালিত, সে খবর নিন। খারাপ মানুষ খারাপ তৈরি করে, ভালো কিছু নয়। তারা স্কুল করলে সেটাও হবে ধান্ধাবাজির কেন্দ্র হতে পারে।
২) যাদের সন্তান পড়ে, তাঁদের অভিজ্ঞতা জানুন। একজন নয়, কয়েকজনের অভিজ্ঞতা শুনুন।
৩) শিক্ষক সম্পর্কে খবর নিন। তাঁদের চালচলন জানুন। তাঁরা কতটুকু আন্তরিক, তা জানার চেষ্টা করুন। মনে রাখবেন, একজন দুষ্ট শিক্ষক আপনার সন্তানকে সারাজীবনের জন্য ট্রমায় নিয়ে যেতে পারে।
৪) স্কুলের রেজাল্ট কেমন হয়, জানুন। তবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্ব দিন স্কুলের পরিবেশকে।
৫) শিশুর মুক্তচিন্তার উন্মেষ বাধাগ্রস্ত হতে পারে, এমন স্কুল এড়িয়ে চলুন। মুক্তচিন্তা ছাড়া পরিপূর্ণ বিকাশ অসম্ভব। আপনার সন্তানকে কিন্তু লড়াই করতে হবে উন্মুক্ত দুনিয়ার সাথে। চিন্তার সীমাবদ্ধতা থাকলে সে পাতালেই পড়ে থাকবে,আকাশে উড়বে না।
দামি স্কুল মানে ভালো স্কুল নয়। আমি পড়াশোনা শুরু করেছিলাম সরকারি প্রাইমারি স্কুলে। অতি সাধারণ স্কুল। এমনকি ড্রেসের বালাইও ছিল না। কিন্তু এটি ছিল এক উন্মুক্ত জগৎ। সেখানে আমরা সারাদিন ‘কাউ কাউ’ করতাম। তাই সেটিকে ডাকা হতো কাউয়া স্কুল। আমাদের বলা হতো, কাউয়া।
স্কুলটি এ কাউয়াগুলোকে জীবনের আকাশে উড়তে শিখিয়েছিল।

#আসুন মায়া ছড়াই


এ জাতীয় আরো খবর...