শিরোনামঃ
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী প্রলয়ংকরী যুদ্ধের হুঁশিয়ারি ইরানের, ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো দুর্নীতি মামলায় আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে রুমির হাতে ‘চড় খাওয়া’ সেই মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর বিএনপি জাতির সঙ্গে ধাপ্পাবাজি করেছে: শফিকুর রহমান জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি পুর্নবাসন করা হবে: রাসিক প্রশাসক মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

মাথার যন্ত্রণায় সব কাজ পণ্ড

ডা. আলতাফ হোসেন সরকার / ৫ বার
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

একটু বেশি কাজের চাপ বা কম
ঘুমালেই মাথা দপদপ করে। মাথার বা
চোখের চারপাশজুড়ে যন্ত্রণা। মাইগ্রেন
বা সাইনাস থাকলে মাঝেমধ্যেই এমন
সমস্যার শিকার হন অনেকেই। ঠাণ্ডা
লেগে এমনটা হয়ে থাকলে তা নিয়ে
চিন্তার বিশেষ কারণ না থাকলেও এ
যন্ত্রণা যদি একদিনের বেশি স্থায়ী হয়,
সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। তবে সাধারণ মাথাব্যথা কমাতে
অনেকেই প্যারাসিটামল বা বেদনানাশক ওষুধ খান। যখন-তখন ওষুধ
খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো নয়। তাই কিছুটা ঘরোয়া উপায়ও
অবলম্বন করতে হয় আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের সকলের
হাতের কাছেই এমন তিনটি মশলা রয়েছে, যা মাথা যন্ত্রণার উপশম করতে
পারে সহজেই।
যে তিনটি মশলার গুণে মাথার যন্ত্রণা দূর হতে পারে:
১. দারুচিনি: প্রায় সকলের রান্নাঘরেই দারুচিনি থাকে। দারুচিনি
গুঁড়ো দিয়ে চা খেলে বা দারুচিনির তেল মাথায় মালিশ করলে
মাথাব্যথা ক্ষয়ে যায় অনেকটাই। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এ
মশলাটির গন্ধে স্নায়ুর প্রদাহ কমে।
২. আদা: অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ ভরপুর
আদায়। আদা যদি চায়ে দিয়ে খাওয়া যায় তাহলেও আরাম মিলতে
পারে। মাথা যন্ত্রণার ফলে রক্তবাহিকাগুলোতে যে প্রদাহ হয়, তা
নিরাময় করতে পারে আদা। পাশাপাশি যদি ঠাণ্ডা লেগে এমন
সমস্যা হয়, সেক্ষেত্রেও আদা সমান উপকারী। সর্দিতে যদি নাক
বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে পানিতে আদা দিয়ে ফুটিয়ে নিয়ে সে
পানির ভাপ নেয়া যেতে পারে।
৩. লবঙ্গ: আদার বদলে লবঙ্গ দেয়া চা খেলেও অনেক সময় মাথার
যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও লবঙ্গ থেঁতো করে একটি
পরিষ্কার কাপড়ে নিয়ে পুঁটলির মতো করে বেঁধে নিন। এবার মাঝে
মধ্যেই নাকের কাছে ধরে গন্ধ শুঁকতে থাকুন। লবঙ্গ খাওয়ার
পাশাপাশি ম্মেল থেরাপিতেও এর ব্যবহার রয়েছে।


এ জাতীয় আরো খবর...