শিরোনামঃ
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য আসামে দুই দিনে ১,১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ; গুঁড়িয়ে দেওয়া হলো বাড়িঘর ও ১০ মসজিদ নতুন অধ্যাদেশে সৌরবিদ্যুৎ চুরির দায়ে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ডের বিধান ইশরাকের মাদকবিরোধী অভিযানে আপত্তি নেই, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: জামায়াত আমির রাজনীতিবিদদের রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে: যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

মাথাব্যথা হলে কী করতে হবে?

ডা. আলতাফ হোসেন সরকার / ৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মাথাব্যথা—মাথাব্যথা—মাথাব্যথা। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না, যে পরিবারে মাথাব্যথা নেই। প্রায় শতকরা ১৮ ভাগ লোক মাথাব্যথায় ভুগে থাকেন। তরুণ তরুণী থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা পর্যন্ত মাথাব্যথায় ভুগে থাকেন। আপনারা অবশ্যই জানেন, যুগ যুগ ধরে মানুষ মাথাব্যথায় ভুগে আসছেন। মাথাব্যথা মেডিকেল কন্ডিশনের একটি অন্যতম অসুস্থতা। এ ব্যথা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই। আর সেজন্যই মাথাব্যথার উপর আজকের এ ছোট লেখা। মিসেস রাহিমা বেগম। বয়স ২৫ বছর। থাকেন ধামরাইতে। গত পাঁচ বছর যাবত মাথার ডানপাশে ব্যথায় ভুগছেন। মাথাব্যথার পাশাপাশি তার চোখেও ব্যথা হয়। মাঝে মাঝে ভমিটিং এবং ডিজিনেস হয়। তিনি তার মাথাব্যথার সঠিক কারণ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাথার এক্স-রে, সিটিস্ক্যান ও এমআরআই করেছেন এবং বিভিন্ন প্রকার রক্ত পরীক্ষাও করেছেন। সর্বপ্রকার রিপোর্ট-এ বলা হয়েছে, কোনো অসুবিধা নেই। চোখের চিকিৎসকের পরামর্শ এবং তার উপদেশ অনুযায়ী চোখের বিভিন পরীক্ষা করেছেন। এ রিপোর্টেও বলা হয়েছে কোনো অসুবিধা নেই। মিসেস রাহিমা এখন খুবই হতাশ জীবনযাপন করছেন। মাথার ব্যথায় তিনি অনেক কষ্ট পাচ্ছেন কিন্তু পরীক্ষা-নিরীক্ষায় বলা হয়েছে মাথায় কোনো অসুস্থতা নেই। মাথাব্যথা বিভিন্ন প্রকার হয়। যেমন: সার্ভিকোজেনিক, মাইগ্রেন, টেনশন এবং সাইনোসাইটিস থেকে মাথা ব্যথা হয়। মাথাব্যথায় ভোগেন শতকরা ১৮ ভাগ লোক। এই শতকরা ১৮ ভাগের মধ্যে শতকরা ১৪ ভাগ লোক সার্ভিকোজেনিক হেডেক-এ ভোগেন। এছাড়াও প্যাথলজিক্যাল কারণের জন্য মাথাব্যথা হতে পারে। আমি যে মাথাব্যথার চিকিৎসা করি এবং যে মাথাব্যথার সম্পর্কে এখানে লিখছি—সে মাথাব্যথার নাম সার্ভিকোজেনিক হেডেক। অর্থাৎ ব্যথা হয় মাথায় কিন্তু ব্যথার উৎপত্তি ঘাড়ের উপরিভাগে। ঘাড়ের উপরিভাগে অর্থাৎ সি-১-২-৩ লেভেলে কষ্ট থাকে কিন্তু রোগী কষ্ট পায় মাথায়। ঘাড়ের এ অংশের যে সমস্ত স্ট্রাকচারে কষ্ট হলে মাথাব্যথা হয় তা হলো—মাসল, লিগামেন্ট, জয়েন্ট, ডুরামেটার, ডিস্ক এবং ভার্টিব্রাল আর্টারি। এ সমস্ত স্ট্রাকচার সি-১-২-৩ সার্ভাইক্যাল স্পাইনাল নার্ভ দ্বারা ইনারভেটেড। ওই সমস্ত স্ট্রাকচারগুলোই সার্ভিকোজেনিক হেডেক তৈরি করে। পৃথিবীর বিভিন্ন গবেষকরা বলেছেন যে, সার্ভিকোজেনিক হেডেক-এর সঠিক ম্যাকানিজম বলা খুব কঠিন। তবে অস্ট্রেলিয়ান ফিজিওথেরাপি বিজ্ঞানী এন বকডাক বলেছেন, সার্ভিকোজেনিক হেডেক-এর উৎপত্তি ওই সমস্ত স্ট্রাকচার থেকে যে সমস্ত স্ট্রাকচার ইনারভেটেড বাই সি-১-২-৩ সার্ভাইক্যাল নার্ভ। এছাড়াও রিউমাটয়েড আর্থ্রাইটিস, আপার নেক মাসলের ট্রিগার পয়েন্ট, আপার সার্ভাইকাল জয়েন্ট ডিসফাংশন হলে সেখান থেকেও সার্ভিকোজেনিক হেডেক হতে পারে। এছাড়াও উইফ্লাস ইনজুরি (গাড়ির অ্যাক্সিডেন্ট) থেকেও সার্ভিকোজেনিক হেডেক হয়। মহিলারা পুরুষদের চেয়ে বেশি এই রোগে ভুগে থাকেন। মিসেস রাহিমার ঘাড় পরীক্ষা করে দেখলাম ঘাড়ের উপরিভাগের ডানদিকে টেন্ডার। পাশ থেকে দেখা যায় যে, তার ইন্টিরিওর হেড পোশ্চার আছে। তার অক্সিপিটো-নিউকিয়াল রিজিওনে লোকালাইজড পেইন আছে। তার ঘাড়ের মুভমেন্ট কম এবং মাসল দুর্বল। এ সমস্ত পরীক্ষা, দিকনির্দেশনা দেয় মিসেস রাহিমা সার্ভিকোজেনিক হেডেকে ভুগছেন। মনে রাখবেন, সার্ভিকোজেনিক হেডেক-এর ক্ষেত্রে মাথার এক্স-রে, সিটিস্ক্যান ও এমআরআইতে কোনো অসুবিধা থাকে না। মিসেস রাহিমার জন্য চিকিৎসা হবে ঘাড়ের সফট টিস্যু মোবালাইজেশন, স্ট্রেসিং, স্ট্রেন্দেনিং এবং হোল্ড রিলাক্স। তার সঙ্গে পৃথিবীর বিখ্যাত সর্বাধুনিক ফিজিওথেরাপির প্রযুক্তি লো-লেভেল লেজার থেরাপি, আল্ট্রাসাউন্ড থেরাপি, হট বা কোল্ড থেরাপি (অ্যাসেসমেন্ট অনুযায়ী) ব্যবহার করতে হবে। মিসেস রাহিমা এ চিকিৎসায় ভালো হবেন। অর্থাৎ তার মাথাব্যথা চলে যাবে। প্রিয় পাঠক, আমি আমার এ ছোট লেখার মাধ্যমে ধারণা দিতে চেষ্টা করেছি যে, আপনার যদি সার্ভিকোজেনিক হেডেক বা ঘাড়ের উপরিভাগের কষ্টের জন্য মাথাব্যথা হয় তাহলে আপনি কী ধরনের চিকিৎসা করবেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, আমার চিকিৎসা অন্যান্যদের চেয়ে সর্বাধুনিক এবং উন্নততর। দেশেই আমরা দিচ্ছি আপনাকে সর্বাধুনিক সার্ভিকোজেনিক-এর চিকিৎসা। আপনার সার্ভিকোজেনিক হেডেক বা মাথাব্যথার জন্য আপনার ঘাড়ের উপরিভাগের যত্ন নিন, মাংস শক্তিশালী রাখুন এবং মাথাব্যথার কষ্ট দূর করে সুস্থ জীবনযাপন করুন।


এ জাতীয় আরো খবর...