শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

মাথাব্যথায় যা করতে হবে

ডা. আলতাফ হোসেন সরকার / ১০ বার
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

পবিত্র রমজানের আমলের মধ্যে অন্যতম আমল হলো অসুস্থ ব্যক্তির সেবা
করা। এছাড়াও দান-সদকা বাড়িয়ে দেয়া দরকার। আমরা যদি অসুস্থ
ব্যক্তিকে সাহায্য করি তাহলে আল্লাহপাকও আমাদেরকে সাহায্য করবেন।
রমজানে সেবা দিলে পাওয়া যায় বাড়তি সওয়াব আর আল্লাহ প্রতিদান দেন
অনেকগুণ বেশি। রমজানে অনেক অসুস্থতার মধ্যে মাথাব্যথা অন্যতম।
রমজানে মাথাব্যথা হওয়ার অন্যতম কারণ হচ্ছে ভুল ভঙ্গিতে কম্পিউটার
ব্যবহার, ভুল ভঙ্গিতে মোবাইল ফোন ব্যবহার, হঠাৎ করে অতিরিক্ত সালাত
আদায়ের সময় বেশি বেশি সেজদা করা, দিনের বেলায় কম পানি পান করা।
অন্যদিকে রোজা রাখার জন্য ১৬-১৭ ঘণ্টা না খেয়ে থাকতে হয়, সে কারণে
আমাদের শরীরের অধিকাংশ চর্বির স্তর ভেঙ্গে যায়। এ চর্বির মধ্যে যে টক্সিন
থাকে সে টক্সিন আমাদের ঘাড় ও কাঁধের মাংসপেশী খাটো বা টাইটনেস যা
জয়েন্ট স্টিফনেস তৈরি করে। অন্যদিকে ভুল ভঙ্গির কারণে আপার
সার্ভাইক্যাল রিজিওনের মাংসপেশী দুর্বল হয়। এতে সার্ভিকোজেনিক হেডেক
বা মাথাব্যথা তৈরি হয়।
মাথার পিছনে এবং ঘাড়ে ঠাণ্ডা সেঁক দিন ১৫ মিনিট করে দিনে ২বার।
সেঁক দেয়ার আগে নারিকেল তেল ও রসুন একসঙ্গে গরম করে (কিছুক্ষণ
গরম করার পর ব্রাউন কালার হলে তা ঠাণ্ডা করুন) উক্ত স্থানে হালকা লাগিয়ে
ঠাণ্ডা (ভেজা সুতি কাপড়ের উপর দিয়ে বরফ লাগিয়ে) সেঁক দেবেন।
আমার দীর্ঘ ৪২ বছরের চিকিৎসার অভিজ্ঞতায় দেশে-বিদেশে দেখেছি
ফিজিওথেরাপি চিকিৎসা রমজানে মাথাব্যথার রোগীর জন্য অত্যন্ত
ফলদায়ক। ফিজিওথেরাপি মোডালিটিসের আল্ট্রাসাউন্ড, নেক মাসলের
স্ট্রেসিং, স্ট্রেন্দ্রেনিং, স্ট্যাবেলাইজেশন, মায়োফেসিয়াল রিলিজ, মাসল
অ্যাক্টিভেশন, ৬টি বিশেষ পয়েন্টে ডিপফ্রিকশন চিকিৎসা অত্যন্ত কার্যকর। যেমন: ঠাণ্ডা সেঁক নেয়ার পরে চিৎ হয়ে শুয়ে থুতনি গলার সঙ্গে লাগিয়ে
মাথা উঠিয়ে রাখবেন ৫ থেকে ১০ সেকেন্ড। এভাবে ১০-১৫বার এক্সারসাইজটি
করুন। এরপর চেয়ারে বসে ডানদিকের কান ডান কাঁধ বরাবর ৫ থেকে ১০বার
বা বাম কান বাম কাঁধ বরাবর ৫-১০বার লাগানোর চেষ্টা করুন। থুতনি বাম
কাঁধ বরাবর ৫-১০বার ডান কাঁধ বরাবর লাগানোর চেষ্টা করবেন। প্রতিবার ৫
১০ সেকেন্ড হোল্ড বা ধরে রাখুন। অবশ্যই মান্ডুলোস্কেলিটাল ডিসঅর্ডারস
বিশেষজ্ঞের পরামর্শ নিন।
খাদ্য তালিকায় একটু পরিবর্তন আনতে হবে যেমন: ইফতার ও সেহরির
সময় প্রচুর পানি বা জুস পান করুন। অতিরিক্ত তৈলাক্ত ও ভাজা খাবার কম
খান। পরিমিত বিশ্রাম নিন। ধূমপান বর্জন করুন।
ফিজিওথেরাপি বিজ্ঞানী এবং নন-সার্জিকেল সলিউশন ফর দ্যা স্পাইন
এর বিশেষজ্ঞদের মতে, এখনও এমন ওষুধ তৈরি হয়নি যে ওষুধ খেলে
আপনার দীর্ঘদিনের ব্যথা কমে যাবে, আপনার মাংসপেশী লম্বা হবে,
শক্তিশালী হবে এবং আপনার জয়েন্ট মবিলিটি বেড়ে যাবে। তবে
ফিজিওথেরাপি বা এক্সারসাইজ ইজ এ মেডিসিন যা আপনাকে এসব কষ্ট
থেকে মুক্তি দেবে। সুতরাং, সম্পূর্ণ চিকিৎসা পেতে হলে আপনাকে সঠিক
মোবালাইজেশন, স্ট্রেসিং এবং স্ট্রেন্দেনিংয়ের মতো এক্সারসাইজ চিকিৎসা
করতেই হবে।


এ জাতীয় আরো খবর...