শিরোনামঃ
নবীজির স্মৃতিধন্য জলপাই বাগান দখলে ইসরাইলিরা যত্ন অর্থনীতি বা ‘কেয়ার ইকোনমি’: বাংলাদেশের টেকসই উন্নয়নের নতুন দিগন্ত বাই দ্য রিভারস অব ব্যাবিলন – ৩ এনসিটিবির উপসচিব-সদস্যসহ আরও ৪ কর্মকর্তাকে বদলি তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে: জামায়াত সশস্ত্র বাহিনী বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১৬৮ টাকা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

বাই দ্য রিভারস অব ব্যাবিলন – ৩

বাদল সৈয়দ / ৬ বার
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

পলিন যেন আমার বিস্মিতভাব উপভোগ করছে, “সৈয়দ, তোমাকে বলা হয়নি, জেফরির সাথে পরশু আমার এনগেজমেন্ট হয়েছে। এর মধ্যে নিশ্চয় ওর সাথে অ্যাফেয়ারের কথা জেনে গেছ। মিডিয়ার তো আর কাজ নেই, আমার মতো হলিউডের ফ্লপ নায়িকার অ্যাফেয়ার নিয়েও ওরা ফ্রন্টলাইন নিউজ করে, কিন্তু এখান থেকে পাঁচ মাইল দূরে যে রোহিঙ্গা বাচ্চারা মারা যাচ্ছে তারা হেডলাইন হয় না। সো স্যাড।”
ওর কণ্ঠে বেদনার আভাস।
আমি প্রসঙ্গ কাটানোর জন্যই তাড়াতাড়ি বললাম, কনগ্রাটস, অ্যান্ড আই জেলাস অব জেফরি। ভদ্রলোক দুনিয়ার সবচে সুন্দরী মেয়েটিকে অন্যদের কাছ থেকে কেড়ে নিয়েছেন?
পলিন হো হো করে হেসে উঠলো, “ইজ ইট?”
“ইয়েস, আগেই বিয়েটা না করে ফেললে আমিও জেলাস হতাম। হাহাহাহা।”
বলেই থতমত খেয়ে গেলাম। আজই দেখা হওয়া একটি মেয়ের সাথে এ রসিকতা করাটা কি ঠিক হয়েছে? মৃদু কণ্ঠে বললাম, “প্লিজ পারডন।”
“কেন?” ওর গলায় বিস্ময়।
” আমি বোধহয় লিমিট ক্রস করে ফেলেছি, কথাটা ঐভাবে বলা উচিত হয়নি।”
পলিন আবার হো হো করে হেসে উঠে বললো, “তোমরা এশিয়ানরা একটু লাজুক। সহজ হতে সময় নাও। তোমার সাথে আমার আজ দেখা হয়েছে এটা ঠিক। কিন্তু আমাদের বন্ধুত্ব তো ছমাসের পুরানো। আমরা পশ্চিমারা কিন্তু বন্ধুত্বের ব্যাপারটা সিরিয়াসলি নেই। এয়ারপোর্টে হাগ করার সময় দেখলাম তুমি কাঠের মতো শক্ত হয়ে গেছে। এটা ঠিক না। দেয়ার ইজ নো ফিজিক্যাল কেমেস্ট্রি। অনলি মেন্টাল কেমেস্ট্রি। ভালো বন্ধুত্ব এরকমই হয়, হওয়া উচিত। রিল্যাক্স সৈয়দ, আমরা সাতদিন একসাথে থাকব। এতো রিজিড হয়ে থাকলে ব্যাপারটা জমবে না। ওহ! সরি, জেফরির সাথে এনগেজমেন্টের কথাটা তোমাকে বলিনি বলে। সময়ই ছিল না। কাজটা সেরেই এয়ারপোর্টে দৌড়াতে হয়েছে। আমার ইচ্ছে ছিল ফিরে গিয়ে করার, কিন্তু পাগলটা মানল না।” এখন ওর মুখে সলজ্জ হাসি।
আমার মনে হলো এত সুন্দর হাসি কি আমি আগে দেখেছি? মনে হয় না।
হাসতে হাসতে ও ব্যাগ থেকে বের করে ঠোঁটে লিপস্টিক লাগালো। মেয়েটার মনে হয় এটা মুদ্রাদোষ।
প্রতি পাঁচ/সাত মিনিট পরপর লিপস্টিক লাগায়।
মনে হচ্ছে পাঁচ হাজার বছর আগে সুমেরীয় রানি পুরবীর আবিষ্কার করা এ জিনিসটি পলিনের জন্যই তৈরি করা হয়েছিলো। ইরাকের ‘উর’ শহরে বসে অসাধারণ রূপসি এ রানি ভেবে রেখেছিলেন কয়েক হাজার পরে তাঁর কাছাকাছি সুন্দরী এক টেক্সান রমণীর ঠোঁট রাঙানোর জন্য জিনিসটি দরকার হবে।
আবার বনি ডাউনিং এর ‘পিকিউলিয়ার বিউটি’ নামের একটি বইতে পড়েছিলাম, কোনো কোনো মহিলা বিশ্বাস করেন, ঠোঁটে লিপস্টিক দিলে মুখ দিয়ে অশুভ আত্মা শরীরে প্রবেশ করতে পারে না। পলিন কি সে দলে পড়ে কি না আল্লায় জানে। নয়তো এত ঘনঘন লিপস্টিক দেয় কেন? ওই জিনিস আছেও মনে হয় ডজন ডজন! রীতিমতো ছোট্ট একটি কসমেটিকস বাক্সে থরে থরে সাজানো।
মেয়েটি মনে হয় থট রিডিং জানে। আমাকে অবাক করে দিয়ে বললো, “বুঝলে ছোটোবেলায় মা শুধু ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিতেন। তাঁর ধারণা ছিল এটা দিলে ওনার কন্যাকে পরির মতো লাগে। তারপর আমার নিজেরই এটা নিয়ে অবসেশন তৈরি হলো। ২০১৬ সালের অস্কার বিতরণ অনুষ্ঠান আমার লিপস্টিক খুঁজে পাচ্ছিলাম না বলে পনেরো মিনিট পরে শুরু হয়েছিল, হাহাহাহা। ফিফটিন মিনিটস মাইনাস জাস্ট ফর দিস কালারড পেন্সিল, হাহাহাহা।
আয়োজকদের ফোঁসফোঁস যদি দেখতে।”
এখন পরিষ্কার হলো, পলিন আসলেই লিপস্টিক অবসেশনে ভুগছে।
অতি সুন্দরীদের এরকম অনেক সমস্যা থাকে। তাই ব্যাপারটা নিয়ে মাথা ঘামালাম না।
লাঞ্চ শেষ করে আমি বের হলাম ডিসি অফিসের উদ্দেশ্যে। কিছু বাকি অফিসিয়াল ফরমালিটি সারতে হবে। পলিনকে বললাম, তুমি রেস্ট নাও। আমার ফিরতে রাত হবে। তুমি ডিনার করে নিও। ও মিষ্টি হেসে উত্তর দিল, “তুমি ভাবছ শুধু তুমিই কাজের, আমার অখণ্ড অবসর? মোটেও তা না। এখন হেড অফিসে রাজ্যের মেইল করতে হবে। ঠিক আছে, তুমি ঘুরে এসো, একসাথেই ডিনার করবো। এত বেলা করে খেয়ে এখন আর সন্ধ্যা রাতে ডিনার পোষাবে না। তাছাড়া রোমে গেলে রোমান হতে হয়। তোমরা নাকি লেইট নাইট ডিনার করো, আমাকেও তাই করতে হবে। হোয়েন ইউ আর ইন রোম, বি আ রোমান। হাহাহাহা।”


এ জাতীয় আরো খবর...