শিরোনামঃ
নবীজির স্মৃতিধন্য জলপাই বাগান দখলে ইসরাইলিরা যত্ন অর্থনীতি বা ‘কেয়ার ইকোনমি’: বাংলাদেশের টেকসই উন্নয়নের নতুন দিগন্ত বাই দ্য রিভারস অব ব্যাবিলন – ৩ এনসিটিবির উপসচিব-সদস্যসহ আরও ৪ কর্মকর্তাকে বদলি তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে: জামায়াত সশস্ত্র বাহিনী বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১৬৮ টাকা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

বেআইনি ভোটের অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র মার্কিন আদালতে

নিজস্ব প্রতিবেদক / ১৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বেআইনী ভোট দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এক আদালতে এক বাংলাদেশীর বিরুদ্ধে যৌথভাবে এক অভিযোগপত্র জমা দিয়েছে স্থানীয় অ্যাটর্নি অফিস ও এফবিআই। মোহাম্মদ হাচিবুর রহমান (৩৩) নামে ওই বাংলাদেশী দেশটিতে অবৈধ অভিবাসী হিসেবে অবস্থান করছেন বলে অভিযোগপত্রে দাবি করা হয়।

মেরিল্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে। মেরিল্যান্ডের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত বিশেষ এজেন্ট জিমি পল যৌথভাবে এক ঘোষণায় এ অভিযোগপত্র জমা দেয়ার কথা জানান।

অভিযোগপত্রে বলা হয়, হাচিবুর রহমান জানতেন যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। এর পরেও তিনি ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ও কংগ্রেস (সিনেট ও প্রতিনিধি পরিষদ) নির্বাচনে ভোট দেন।

এ ঘটনার বিষয়ে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, অভিযোগপত্র জমা দেয়া মানেই অভিযুক্ত দোষী সাব্যস্ত হওয়া নয়। ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে নির্দোষ হিসেবে গণ্য করা হবে।

দোষী সাব্যস্ত হলে হাচিবুর রহমানের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। তবে ফেডারেল আদালতে বিচার হওয়া অপরাধের ক্ষেত্রে প্রকৃত সাজার মাত্রা হয় আইনে নির্ধারিতের চেয়ে কম।


এ জাতীয় আরো খবর...