শিরোনামঃ
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়ে ৩০ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক হাসিনার পাসপোর্ট ঘিরে ধোঁয়াশা, অনুমতি ছাড়াই ম্যাট্রিক্স চেম্বার্সের ইমেইল! জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রিজভী ফ্যাসিস্টের দোসরদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক মানবাধিকার : প্রধান তথ্য কমিশনার শেখ হাসিনা দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে: আসিফ নজরুল কপ৩১ সম্মেলনে বাংলাদেশের কণ্ঠ: প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয়, চাই কার্যকর জলবায়ু সুবিচার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

নিজস্ব প্রতিবেদক / ৭ বার
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

পোশাক শ্রমিকদের ন্যুনতম ৩২ হাজার ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। মজুরি বোর্ড এ বিষয়ে মালিক প্রতিনিধিদের প্রস্তাব দিতে ৪ কর্মদিবস সময় নিয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় তৈরি পোশাক খাতের বেতন বৃদ্ধি নিয়ে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিাফংয়ে এসব তথ্য জানানো হয়। আগামী ১৬ নভেম্বর মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক হবে। এদিনের বৈঠকে বেতন-কাঠামোর প্রাথমিক প্রস্তাব লিখিত আকারে তুলে ধরে শ্রমিক-মালিক পক্ষ।

এর আগে গত বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

ওই সভা শেষে ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সভায় জানানো হয়, তৈরি পোশাকশিল্পে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। আর শ্রমিকরা বাড়তি বেতন হাতে পাবেন জানুয়ারি থেকে।

এদিকে, মজুরি বোর্ডের প্রথম বৈঠকের পর ঢাকার সাভার-আশুলিয়া ও গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষ কিছুটা কমেছে। তবে রোববারও (৮ নভেম্বর) এ দুই এলাকার ৩৮টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। তাদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে সরকার গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করে।

বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন।

শ্রমিক পক্ষের প্রতিনিধি হলেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া শ্রমিক পক্ষের স্থায়ী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিক পক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।


এ জাতীয় আরো খবর...