শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

ইসরাইলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়তে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ২৩০ বার
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম জাব্বারি বলেছেন, ইসরাইল যদি ইরানে আক্রমণ করে, তাহলে ইরানও ‘হাজার হাজার ক্ষেপণাস্ত্র’ ছোড়ার জন্য প্রস্তুত রয়েছে।

আইআরজিসি প্রধান কমান্ডার হোসেন সালামির উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি বলেন, ‘যেহেতু আমরা ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছি, সেক্ষেত্রে এখন আমরা শত শত বা হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য প্রস্তুত আছি। যেগুলো তাদের দখলকৃত অঞ্চলে এবং তাদের নিরাপত্তা, সামরিক এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে আঘাত হানবে‘।

তিনি বলেন, ইসরাইলের ভৌগোলিক আকার ইরানের তুলনায় ছোট। তাই ইরানের প্রতিশোধের ফলাফল নিয়ে তাদের সতর্ক থাকা উচিত।

ইব্রাহিম জাব্বারি এ সময় যুদ্ধবাজ ইসরাইলের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা একটি বিস্তৃত দেশ, আমরা আমাদের দেশের বিভিন্ন স্থান থেকে আক্রমণ চালানোর সক্ষমতা তৈরি করেছি। কিন্তু তারা কী করবে? যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে যুদ্ধে জড়াবে না। তাই আমরা খুব দ্রুতই ওই ছোট্ট অঞ্চলটিকে ধ্বংস করতে পারি।

এর আগে গত ১ অক্টোবর হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফোরোশানকে ইসরাইলি হত্যার জবাবে অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে ২ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

যাতে বিমানঘাঁটিসহ বেশকিছু সামরিক ঘাঁটি ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইসরাইল। সেই সঙ্গে পালটা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তারই জেরে এবার এমন হুমকি দিলেন ইরানি কমান্ডার। সূত্র: আল জাজিরা


এ জাতীয় আরো খবর...