শিরোনামঃ
 পোশাক কারখানার অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল : মিলতে পারে ১৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ডিজিটাল নজরদারিতে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা গ্যাস সংকটে স্থবির কারখানা: চাকরি হারানোর আতঙ্কে লাখো শ্রমিক হাতছাড়া সোনালী সম্ভাবনা: সংকটে দেশের পাট শিল্প যে কারণে নিজের বিয়েতে বাবাকে ডাকলেন না গায়িকা পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, ৫ পশ্চিমা দেশের নিন্দা রাশিয়ার সহায়তায় বন্দর নির্মাণ, মিয়ানমারে গ্রাম উচ্ছেদের অভিযোগ চলমান কফিন:  প্রশাসনের নাকের ডগায় চলছে  ফিটনেস ও পারমিটহীন স্লিপার বাস র‍্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে কাজ ও পরিবারের ভারসাম্য: অভিজ্ঞতা থেকে ১০টি পরামর্শ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

তিনজন উত্তরসূরি বেছে নিয়েছেন খামেনি

নিজস্ব প্রতিবেদক / ১৩৬ বার
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫
খামেনি

ইসরায়েলের হত্যার হুমকির মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তারা সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনকে মনোনীত করেছেন।

পরিকল্পনার সঙ্গে পরিচিত তিনজন ইরানি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি সুরক্ষিত বাঙ্কারে লুকিয়ে থাকা অবস্থায় খামেনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি ইসরায়েলি হামলায় নিহত দেশটির র্শীষ সামরিক কমান্ডারদের শূন্য স্থানও পূরণের জন্য নতুন কর্মকর্তাদের তালিকা তৈরি করেছেন তিনি।

কর্মকর্তাদের মতে, সর্বোচ্চ নেতা হওয়ার জন্য মনোনীত তিনজনের মধ্যে খামেনির ছেলে মোজতাবা খামেনির নাম নেই। যদিও ধারণা করা হচ্ছিল- খামেনি তার মৃত্যুর পর তার ছেলেকে দায়িত্ব নেওয়ার জন্য মনোনীত করবেন।

গত বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের সর্বোচ্চ ধমীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হবে বলে প্রকাশ্য হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হলেন ‘আধুনিক হিটলার’ এবং ‘তিনি আর বেচে থাকতে পারবেন না’।

এরআগে মার্কিন কর্মকর্তারা এই সপ্তাহে বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দিয়েছিলেন। ট্রাম্প পরে বলেছিলেন, তারা জানেন আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন। তবে আপাতত তারা খামেনিকে হত্যার চেষ্টা চালাবেন না।


এ জাতীয় আরো খবর...