শিরোনামঃ
আমাদের ১০টি কমন স্বভাব টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করল বিজেপি সরকার মোদির সঙ্গে ত্রিবেদীর দীর্ঘ বৈঠক, তারেক রহমানের সফর নিয়ে আলোচনা ১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার: রিজভী দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা জানালো ইরান

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ বার
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫

গত ১৩ জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার (২১ জুন) এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর।

কয়েকদিনের মধ্যে ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে এটি প্রথম ইরানে সরকারি আপডেট।

এরআগে গত রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সংঘাতে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে। তবে ইরানে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি ইসরায়েলি হামলায় শুক্রবার পর্যন্ত ৬৫৭ জন নিহত হওয়ার দাবি জানিয়েছে। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীরাও রয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার থেকে কমপক্ষে ২৫ জন নিহত এবং প্রায় ২ হাজার ৫১৭ জন আহত হয়েছেন।


এ জাতীয় আরো খবর...