শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন ইরানি সংসদের

নিজস্ব প্রতিবেদক / ১৪২ বার
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫

ইরান-ইসরাইল সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি বন্ধ করা বিষয়ক সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে ইরানি সংসদ। রোববার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থাকে এখন এ সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে।

বৈশ্বিক তেল রপ্তানির বড় একটি অংশ পরিবহণে ব্যবহৃত হয় হরমুজ প্রণালি। এ প্রণালির উত্তরে ইরান, দক্ষিণে সংযুক্ত আরব আমিরাত ও ওমান অবস্থিত। এটি বন্ধ হলে তেল পরিবহণের জন্য আর বিশেষ কোনো বিকল্প পথ খোলা থাকবে না।

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে, ২০২৪ সালে বিশ্বব্যাপী মোট তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মধ্য দিয়ে রপ্তানি হয়েছিল।


এ জাতীয় আরো খবর...