শিরোনামঃ
আমাদের ১০টি কমন স্বভাব টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করল বিজেপি সরকার মোদির সঙ্গে ত্রিবেদীর দীর্ঘ বৈঠক, তারেক রহমানের সফর নিয়ে আলোচনা ১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার: রিজভী দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ইরানের ফাঁদে মোসাদের ৬ দুর্ধর্ষ গুপ্তচর

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইরানের হামেদান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ছয় গুপ্তচরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, হামেদান, রাজান ও নাহাভান্দ শহরে অভিযান চালিয়ে দুর্ধর্ষ এ ছয়জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে ‘দেশদ্রোহী গুপ্তচর’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা ইরানে মোসাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছিল।

গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই গুপ্তচররা সাইবার জগতে সক্রিয়ভাবে সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং জনমনে অশান্তি ছড়াতে পরিকল্পিত তৎপরতা চালাচ্ছিল। তবে তাদের এই ষড়যন্ত্র অত্যন্ত সতর্ক ও সময়োপযোগী গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ব্যর্থ করে দেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইরান আগেও একাধিকবার দাবি করেছে যে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং পশ্চিমা গোষ্ঠী ইরানের অভ্যন্তরে গুপ্তচরবৃত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা ঘিরে ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এ ধরনের গ্রেপ্তার ইরানের নিরাপত্তা সংস্থার কঠোর নজরদারিরই আরেকটি বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।


এ জাতীয় আরো খবর...