শিরোনামঃ
আমাদের ১০টি কমন স্বভাব টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করল বিজেপি সরকার মোদির সঙ্গে ত্রিবেদীর দীর্ঘ বৈঠক, তারেক রহমানের সফর নিয়ে আলোচনা ১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার: রিজভী দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

গুপ্তচরবৃত্তির অভিযোগ, ইরানে ইউরোপের নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১৪১ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশে একজন ইউরোপীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ জুন) ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে ফার্স জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশে ইরানি কর্তৃপক্ষ একজন ইউরোপীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে “সংবেদনশীল এবং সামরিক এলাকায় গুপ্তচরবৃত্তির” অভিযোগ আনা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তি কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান বেশ কয়েকজন দেশি ও বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। এছাড়া গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে বেশ কয়েকজনকে।

মঙ্গলবার সকালে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পশ্চিম হামাদান প্রদেশে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।


এ জাতীয় আরো খবর...