শিরোনামঃ
মানবাধিকার ঝুঁকি ও অনিয়মের অভিযোগ: বিচারাধীন বন্দীর ভিড়ে উপচে পড়া কারাগার বিজ্ঞাপন সরিয়ে নিতে শাহরুখ, অজয়, টাইগারকে নোটিশ আমদানি বিলাসিতার চড়া মাশুল: দেশীয় অনুসন্ধানেই লুকিয়ে টেকসই জ্বালানি গ্যাস-বিদ্যুৎ বিভ্রাটে থমকে শিল্পচাকা: ঝুঁকিতে দেশের রপ্তানি বাণিজ্য তরঙ্গ নীতির রূপান্তর: রাজস্বের মোহ কাটিয়ে ডিজিটাল ভবিষ্যতের সন্ধানে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠন করছে সরকার : রিজভী নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: তথ্য উপদেষ্টা এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী হাই স্কুল-মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ হবে: শিক্ষামন্ত্রী ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

চীনের আধুনিক স্মার্ট সিটি প্রকল্প ‌‘কোড সিটি’ পরিদর্শন করেছেন বিএনপি প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক / ৪১৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল চীনের জিয়ান হাই-টেক ইন্ডাস্ট্রিজ উন্নয়ন অঞ্চলে অবস্থিত আধুনিক স্মার্ট সিটি প্রকল্প ‘কোড সিটি’ পরিদর্শন করেছেন।

এ সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল অত্যাধুনিক প্রযুক্তি, নগর ব্যবস্থাপনা, উদ্ভাবনী অবকাঠামো ও স্মার্ট সেবা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। আজ ছিল বিএনপি প্রতিনিধি দলের সফরের চতুর্থ দিন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

গত সোমবার থেকে চীন সফরে রয়েছে বিএনপির উচ্চ পর্যায়ের নয় সদস্যের প্রতিনিধিদল।


এ জাতীয় আরো খবর...