শিরোনামঃ
 পোশাক কারখানার অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল : মিলতে পারে ১৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ডিজিটাল নজরদারিতে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা গ্যাস সংকটে স্থবির কারখানা: চাকরি হারানোর আতঙ্কে লাখো শ্রমিক হাতছাড়া সোনালী সম্ভাবনা: সংকটে দেশের পাট শিল্প যে কারণে নিজের বিয়েতে বাবাকে ডাকলেন না গায়িকা পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, ৫ পশ্চিমা দেশের নিন্দা রাশিয়ার সহায়তায় বন্দর নির্মাণ, মিয়ানমারে গ্রাম উচ্ছেদের অভিযোগ চলমান কফিন:  প্রশাসনের নাকের ডগায় চলছে  ফিটনেস ও পারমিটহীন স্লিপার বাস র‍্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে কাজ ও পরিবারের ভারসাম্য: অভিজ্ঞতা থেকে ১০টি পরামর্শ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রকে ‘কষে চড় দিয়েছে’ ইরান: খামেনি

নিজস্ব প্রতিবেদক / ২৫৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
খামেনি

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির দুই দিন পর আজ বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও একটি বক্তব্য পোস্ট করেন। নিজেদের বিজয় ঘোষণা করে তিনি বলেছেন, এই যুদ্ধে ইরান যুক্তরাষ্ট্রকে ‘কষে চড় মেরেছে’।

গত কয়েক দিন জনসমক্ষে দেখা যা্য়নি খামেনিকে। এমনকি কোনো বক্তব্যও ছিল না কোনো মাধ্যমে। এতে তার অবস্থান নিয়ে কৌতূহল ছিল বিভিন্ন মহরে। আজ সম্প্রচার মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হলেন তিনি।

আজ বিকেলে ইরানের আইআরআইবি নিউজ চ্যানেলে ভাষণে ইরানকে শক্তিশালী জাতি হিসেবে বর্ণনা করে খামেনি বলেন, আত্মসমর্পণ শব্দটি ইরানের অভিধানে নেই৷

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানের জনগণ একাত্মতা দেখিয়েছে উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, ‘জনগণই আমাদের কণ্ঠস্বর।’খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সরাসরি ইরান-ইসরায়েল যুদ্ধে অংশ নিয়েছে। কারণ তারা এটা ভেবেছিল যে, এ যুদ্ধে হারলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।’


এ জাতীয় আরো খবর...