শিরোনামঃ
২০৩৪ সালের মধ্যে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে : ববি হাজ্জাজ ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা ১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়: আইনমন্ত্রী শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি চালুর উদ্যোগ নিয়েছে সরকার: অনিন্দ্য ইসলাম বিদেশি কোম্পানির হাতে টার্মিনাল ও জাতীয় স্বার্থের প্রশ্ন খেলাপি আতঙ্কে থমকে প্রণোদনা নতুন আলোচনা রিকনসিলিয়েশন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে নিয়ে যা জানাল ইরান

নিজস্ব প্রতিবেদক / ৩৭৫ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আগামী সপ্তাহে যে বৈঠকের বিষয়ে বিবৃতি দিয়েছিলেন তাকে উপেক্ষা করেছেন।

আব্বাস আরাগচি আরও বলেন, আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্রের স্বার্থে কিনা তা তেহরান বিবেচনা করছে। এর আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে পঞ্চম ধাপের আলোচনার পর ষষ্ঠ ধাপের আলোচনা ইসরায়েল ও মার্কিন হামলার কারণে বাতিল হয়ে যায়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা সৃষ্টি করা। অন্যদিকে ইরান বলছে, তাদের পারমাণবিক কার্যক্রম শুধু বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

আরাগচি বলেন, পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতি কম নয়, তবে এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইরানের পারমাণবিক কর্মসূচির নতুন বাস্তবতা খুঁজে বের করবে।

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালালে ১২ দিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এতে অন্তত ৬০৬ জন নিহত ও ৫ হাজার ৩৩২ জন আহত হন।

ইরান এর জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হিব্রু বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, এতে ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়। পরে গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


এ জাতীয় আরো খবর...