শিরোনামঃ
২০৩৪ সালের মধ্যে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে : ববি হাজ্জাজ ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা ১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়: আইনমন্ত্রী শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি চালুর উদ্যোগ নিয়েছে সরকার: অনিন্দ্য ইসলাম বিদেশি কোম্পানির হাতে টার্মিনাল ও জাতীয় স্বার্থের প্রশ্ন খেলাপি আতঙ্কে থমকে প্রণোদনা নতুন আলোচনা রিকনসিলিয়েশন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

আফ্রিকায় পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৩৭৯ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক) উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় পদদলিত হয়ে কমপক্ষে ২৯ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৮০ জন। রাজধানী বাঙ্গুইয়ের একটি স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের পরিচালক আবেল আসায়ে।

উচ্চ মাধ্যমিক সমাপনী (ব্যাকালোরিয়া) পরীক্ষার দ্বিতীয় দিনে শহরের লাইসেই বারথেলেমি বোগান্ডা স্কুলে প্রায় ছয় হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছিল। এ সময় স্কুল ভবনের নিচতলায় অবস্থিত একটি বিদ্যুৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। স্থানীয় রেডিও এনডেকে লুকার বরাতে জানা যায়, ‘বিস্ফোরণের শব্দ এবং ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখনই হুড়োহুড়ি শুরু হয় এবং পদদলিত হয়ে অনেকেই আহত ও নিহত হন।’

দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ফোস্টিন-আর্কাঞ্জ টোয়াদেরা জাতীয় শোক ঘোষণা করেছেন। নিহত শিক্ষার্থীদের প্রতি শোক জানিয়ে তিনি আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

শিক্ষামন্ত্রী অরেলিয়াঁ-সিমপ্লিস কংবেলেত-জিমগাস এক বিবৃতিতে বলেন, ‘এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা নিহতদের পরিবারকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’


এ জাতীয় আরো খবর...