শিরোনামঃ
‘চায়না শক ২.০’ ও বৈশ্বিক অর্থনীতির রূপান্তর মুঠোফোনে লোভনীয় বিজ্ঞাপন: অবৈধ অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ ব্যাংক ঋণেই ভরসা সরকারের: অর্থবছরের প্রথম মাসেই ৫৬ হাজার কোটি টাকা উত্তোলন আকাশপথে ‘জিম্মি’ রাজশাহী-ঢাকা রুটের যাত্রীরা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে : ধর্ম প্রতিমন্ত্রী নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার: রিজভী স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই : রাশেদ খাঁন দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী শুমারির মাধ্যমে দেশের সব নৌযানের তথ্য সংগ্রহ করা হবে: প্রতিমন্ত্রী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২ ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক / ১১৩ বার
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

যুদ্ধবিরতির আলোচনা চলাকালেও অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর থেকে শুরু হওয়া তীব্র হামলায় কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এমনটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে অন্তত ১৫ জন নিহত হয়েছেন যখন তারা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় শিশুখাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়ে ছিলেন। নিহতদের মধ্যে ৯ জন শিশু ও ৪ জন নারী রয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের মধ্যে ১৯ জনই শিশু।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘মানুষ যখন খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়ায়, তখন তাদের হত্যা করা চরম নিষ্ঠুরতা।’ তিনি আরও বলেন, ‘গাজায় টানা সহায়তার অভাবে শিশুরা এখন অনাহারে আছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা প্রতিদিন বাড়ছে।’

রাসেল ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়ে এই হামলার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

এই ঘটনার পর হামাস এক বিবৃতিতে বলেছে, ‘গাজায় চলমান এই হত্যাযজ্ঞ একটি ধারাবাহিক গণহত্যার অংশ। ইসরায়েল পরিকল্পিতভাবে স্কুল, রাস্তা, শরণার্থী শিবির ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। এটি জাতিগত নিধনের ভয়াবহ রূপ।’

এই হামলা এমন সময় ঘটছে, যখন গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলছে এবং রাফাহ থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেয়ার ইসরায়েলি পরিকল্পনা ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েল গাজায় বর্বরোচিত হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন।


এ জাতীয় আরো খবর...