শিরোনামঃ
‘চায়না শক ২.০’ ও বৈশ্বিক অর্থনীতির রূপান্তর মুঠোফোনে লোভনীয় বিজ্ঞাপন: অবৈধ অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ ব্যাংক ঋণেই ভরসা সরকারের: অর্থবছরের প্রথম মাসেই ৫৬ হাজার কোটি টাকা উত্তোলন আকাশপথে ‘জিম্মি’ রাজশাহী-ঢাকা রুটের যাত্রীরা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে : ধর্ম প্রতিমন্ত্রী নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার: রিজভী স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই : রাশেদ খাঁন দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী শুমারির মাধ্যমে দেশের সব নৌযানের তথ্য সংগ্রহ করা হবে: প্রতিমন্ত্রী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

জিএসএলে গায়ানাকে হারাল রংপুর রাইডার্স

নিজস্ব প্রতিবেদক / ১০০ বার
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

দারুণ জয়ে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) শুরু করেছে রংপুর রাইডার্স। গত আসরের চ্যাম্পিয়নরা ৮ রানে হারিয়েছে টুর্নামেন্টের স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে।

গায়ানার প্রভিডেন্স পার্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে রংপুর রাইডার্স ৫ উইকেটে ১৬২ রান করে। টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে দলটি। ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার ৭.৫ ওভারে ৪৯ রানের জুটি দেন। সাইফ ১৮ বলে ১৮ রান করে ফিরে যান।

পরেই ফিরে যান সৌম্য সরকার। তিনি খেলেন ৩৬ বলে ৩৫ রানের ইনিংস। পাঁচটি চার মারেন। ৫৫ রানে দ্বিতীয় উইকেট থেকে ৬০ রানে ৪ উইকেট হয়ে যায় রংপুর। ৮৬ রানে হারায় দলের পঞ্চম উইকেট।

তবে কাইল মায়ার্স দারুণ এক ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। তিনি ৩১ বলে ৪৪ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি চার ও দুটি ছক্কা আসে। ইফতিখার আহমেদ ২১ বলে ৩৪ রান করেন। দুটি করে চার ও ছক্কা মারেন তিনি।

জবাব দিতে নেমে গায়ানা ৫ বল থাকতে ১৫৪ রানে অলআউট হয়। দলটির হয়ে জনসন চার্লস ও মঈন আলী ভালো ব্যাটিং করেন। তবে রংপুরে খেলা বাংলাদেশ দলের পেসার খালেদ আহমেদ দারুণ বোলিং করে তাদের ধসিয়ে দেন। তিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নেন।

গায়ানার হয়ে ওপেনার চার্লস ২৮ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৪০ রান করেন। তিনে নেমে মঈন ১৮ বলে ২৭ রান করেন। গায়ানার আর কেউ ২০ রানের ঘরে ঢুকতে পারেননি। তবে জুয়েল আন্ড্রু (১৪), সিমরন হেটমায়ার (১৩), শেফরান রুদারফোর্ড (১৯) ও ডোয়াইন প্রিটোরিয়াস (১৪) ছোট ছোট ইনিংস খেলে গায়ানাকে জয়ের দিতে তুলে নিচ্ছিল।

রংপুরের হয়ে খালেদ ছাড়াও দারুণ বোলিং করেছেন আজমতউল্লাহ ওমরজাই ও তাবরেজ শামসি। আফগান পেস অলরাউন্ডার আজমত ৩.১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। শামসি ৪ ওভারে ২৪ রা দিয়ে ২ উইকেট দখল করেন।


এ জাতীয় আরো খবর...