শিরোনামঃ
 পোশাক কারখানার অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল : মিলতে পারে ১৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ডিজিটাল নজরদারিতে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা গ্যাস সংকটে স্থবির কারখানা: চাকরি হারানোর আতঙ্কে লাখো শ্রমিক হাতছাড়া সোনালী সম্ভাবনা: সংকটে দেশের পাট শিল্প যে কারণে নিজের বিয়েতে বাবাকে ডাকলেন না গায়িকা পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, ৫ পশ্চিমা দেশের নিন্দা রাশিয়ার সহায়তায় বন্দর নির্মাণ, মিয়ানমারে গ্রাম উচ্ছেদের অভিযোগ চলমান কফিন:  প্রশাসনের নাকের ডগায় চলছে  ফিটনেস ও পারমিটহীন স্লিপার বাস র‍্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে কাজ ও পরিবারের ভারসাম্য: অভিজ্ঞতা থেকে ১০টি পরামর্শ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

দরপতন ঠেকাতে ৩১ কোটি ডলার কিনবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক / ৩৯২ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ডলারের দরপতন ঠেকাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। মঙ্গলবার (১৫ জুলাই) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১২১ টাকা ৫০ পয়সা দরে আরও ৩১ কোটি ৩ লাখ ডলার কেনার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, ২২টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কিনবে নিয়ন্ত্রক সংস্থাটি।

এর আগে গত রোববার ১৭০ কোটি ডলার বাজার থেকে তুলে নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তারা বলছে, রপ্তানিকারক ও প্রবাসীদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত।


এ জাতীয় আরো খবর...