শিরোনামঃ
পারমাণবিক বিদ্যুৎ চালুর প্রস্তুতিতে বাধা: গ্যাস ঘাটতিতে আটকে আছে রূপপুরের রিজার্ভ সক্ষমতা রোহিঙ্গা প্রত্যাবাসনের ৯ বছর আজ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের অর্ধেকই নেই বাজারে দেশীয় বিদ্যুৎকেন্দ্র অলস: বছরে ১৭ হাজার কোটি টাকার বিদ্যুৎ আমদানি ভারত থেকে উৎপাদন বিপর্যয় ও রফতানি বাণিজ্যে অশনিসংকেত: জ্বালানি সংকটে স্থবির শিল্প খাত আকাশপথে ‘জিম্মি’ রাজশাহী-ঢাকা রুটের যাত্রীরা সহযোদ্ধা থেকে প্রতিপক্ষ: ক্যাম্পাসে আধিপত্যের নতুন দ্বন্দ্বে ছাত্রদল ও শিবির বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের মন্ত্রিসভার আকার কেমন দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

পুলিশের রমনা জোনের ডিসি মাসুদকে বহিষ্কারের দাবি প্রকৌশল শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ বার
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত দশম গ্রেডের ইঞ্জিনিয়ার পদের সব চাকরিতে নিয়োগ ও পপদোন্নতি বন্ধের দাবি জানিয়েছেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলমকে চাকরি থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার রাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা জানান, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত কমিটির পুনর্গঠন করে প্রকৌশল শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে হবে। এর আগে বিকেল ৫টার পরে বুয়েটের শহিদ মিনার থেকে ডিএমপির কার্যালয়ের অভিমুখে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি মৎস্য ভবন মোড়ে এলে পুলিশি বাঁধার মুখে পড়ে।

পরে সেখানেই সড়ক অবরোধ করে দাবিদাওয়ার পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। সেখানে পুলিশের রমনা জোনের এডিসির কুশপুত্তলিকা দাহ করে। এরপর শিক্ষার্থীরা অবস্থান নেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে। সেখানে নিজেদের দাবি তুলে ধরেন তারা।


এ জাতীয় আরো খবর...