শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

পুলিশের বিশেষ অভিযান, পল্লবী-নিউমার্কেট এলাকায় গ্রেপ্তার ৩০

নিজস্ব প্রতিবেদক / ১৩০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

রাজধানীর পল্লবী ও নিউমার্কেট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী ও নিউমার্কেট থানা পুলিশ।

পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন- মো. মহিউদ্দিন (২২), মো. আরমান (৩০), মো. শাকিল (২০), মো. সুজন (২৫), মো. নাহিদ হাসান (২৪), মো. কাওসার (১৮), মো. জাহিদ (২২), মো. রিয়াজ (১৯), মো. আ. করিম (২০), স্বপন হোসেন (৩৫), মো. নবাব (২২), মো. সোহেল (২০), মো. রফিক (২৩), মো. কবির আহমেদ (২০), মো. আরিফ (২১), মো. খাইরুল ইসলাম (২০), বিশাদ হাসান (২৩), মো. শাকিল, মো. সোহান আহম্মেদ (২২), মো. তুষার খাঁন (২৫) ও মো. হাফিজুল ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে ৬৪০টি ইয়াবা, দুই বোতল ফেনসিডিল, ৭৫ গ্রাম গাঁজাসহ অবৈধ মাদকদ্রব্য বিক্রির দুই লাখ ৯২ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।

নিউমার্কেট থানা এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন- মো. সজল মিয়া (৪২), মো. বজলু (৩৯), ইউসুফ (৩৯), মো. জহির (৪০), মো. মনির হোসেন (৩৮), মো. ইউসুফ (৩৯), মো. হবিবুর রহমান (৪০), আশরাফুল ইসলাম (১৯) ও মো. সাহাবুদ্দিন (৪০)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত বুধবার (৮ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে নিউমার্কেট থানা এলাকার বিভিন্ন স্থান থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, একই দিনে পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...