শিরোনামঃ
আমাদের ১০টি কমন স্বভাব টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করল বিজেপি সরকার মোদির সঙ্গে ত্রিবেদীর দীর্ঘ বৈঠক, তারেক রহমানের সফর নিয়ে আলোচনা ১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার: রিজভী দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

বাংলাদেশি ‘নয়া মানুষ’ ঢাকা ও করাচির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

নিজস্ব প্রতিবেদক / ৯৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বাংলাদেশি চলচ্চিত্র ‘নয়া মানুষ’ অংশ নিচ্ছে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে— বাংলাদেশের ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পাকিস্তানের ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল। উভয় উৎসবেই চলচ্চিত্রটি অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে।

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশু শিল্পী ঊষশী।

নাট্যকার, নাট্য নির্দেশক ও চিত্রনাট্যকার মাসুম রেজা বলেন, ‘নয়া মানুষ পৃথিবীর নানা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হচ্ছে জেনে ভীষণ আনন্দিত হচ্ছি। নয়া মানুষের চিত্রনাট্য তৈরি করতে গিয়ে আমি নানা চ্যালেঞ্জের সামনে পড়েছি। সামাজিকতা ও ধর্মের নানা জটিল প্রশ্নের সমাধান করতে হয়েছে। মূলত এই ছবি আমাদের সমাজে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের কথা বলে। নয়া মানুষ আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শিত হলে আমাদের সামাজিক জীবনযাত্রার চিত্রটা ফুটে উঠবে। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটা ধারণা পাবেন দর্শকেরা। আমি চাই সারা বিশ্বের সকল ভাষাভাষী মানুষেরা এই ছবিটি দেখুক।’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসবের ২৪তম আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১০ থেকে ১৮ জানুয়ারি। এ সময় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। ‘নয়া মানুষ’ প্রতিযোগিতা করবে উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে।

অন্যদিকে, ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল পাকিস্তানের করাচিতে আয়োজিত হচ্ছে আর্টস কাউন্সিল অব পাকিস্তানের (এসিপি) উদ্যোগে এবং সিন্ধ সরকারের সহযোগিতায়। ৩১ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। ৩৮ দিনব্যাপী এই উৎসবে বিশ্বের শতাধিক দেশ থেকে শিল্পী, সঙ্গীত, নাটক ও নৃত্য পরিবেশন করবেন। উৎসবের অংশ হিসেবে প্রতি সপ্তাহে থাকবে চলচ্চিত্র প্রদর্শনী পর্ব। আগামী ২৭ নভেম্বর ২০২৫, স্থানীয় সময় বিকেল ৪টায় প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’।

উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খান, যিনি উৎসবের অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার পরিবেশনা দিয়ে ৭ ডিসেম্বর করাচির ওয়াই এম সি এ লনে উৎসবের সমাপ্তি হবে।

নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘আমরা একটা সহজ-সরল গল্প সাধারণভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আমাদের এই প্রচেষ্টাকে সবাই উৎসাহিত করছে। দেশ ও বিদেশে আমার প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে যা আমার পরবর্তী চলচ্চিত্র নির্মাণের উৎসাহ বাড়িয়ে দিচ্ছে।’

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস, সুপার সাইক্লোন সিত্রাং চলাকালে চাঁদপুরের দুর্গম কানুদীর চরে। গান গেয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রায়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়।


এ জাতীয় আরো খবর...