শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

দিনব্যাপী অভিযানে গ্রেপ্তার ২৫ মোহাম্মদপুরে

নিজস্ব প্রতিবেদক / ৯৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কবির (২২), রাজু (২৫), শাহাদাত হোসেন (৩০), রাসেল (৩২), বশির (৬৩), সজীব (২৩), সারফারাজ (২১), পৃথিবী (২২), সাজ্জাদ (২২), জাহিদ (২৮), শাওন (১৯), রাজু (৩২), সোহেব (২৩), সাগর (২০), জীবন (২৪), কাল্লু (৩০), মিন্টু (৩৫), শাকিব (১৯), আঙ্গুর মিয়া (২০), জসীম উদ্দিন (১৯), নয়ন (১৯), রাসেল (১৯), মুসা (১৯), সোহেল (২৪) ও আদর (১৯)।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চালু থাকবে।


এ জাতীয় আরো খবর...