শিরোনামঃ
আমাদের ১০টি কমন স্বভাব টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করল বিজেপি সরকার মোদির সঙ্গে ত্রিবেদীর দীর্ঘ বৈঠক, তারেক রহমানের সফর নিয়ে আলোচনা ১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার: রিজভী দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আবুল সরকারকে ধুয়ে দিলেন

নিজস্ব প্রতিবেদক / ৯৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আল্লাহকে নিয়ে কটূক্তকারী বাউল শিল্পী আবুল সরকারের তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, যারা বাউল শিল্পী আছেন, আপনারা গান করেন কিন্তু এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয়।  আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নেব না।

তিনি বলেন, প্রভুকে নিয়ে টানাটানি করবেন না, এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে, এটা কেউ সহ্য করবে না।  মা-বাবাকে গালি দিলেই সহ্য করা যায় না। সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তার বান্দারা তো চুপ থাকবে না।

‘আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে, সৃষ্টিকর্তা ও রাসুলকে বাজেভাবে অপমান করবেন।  আপনারা পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন, এই ক্ষমতাকে কিন্তু কেউ আপনাকে দেয়নি। আপনার জন্য এরকম কলঙ্ক আমরা নিতে পারব না’।

ক্লোজআপ ওয়ান তারকা হিসেবে পরিচিতি পাওয়া এই কণ্ঠশিল্পী আরও বলেন, একজন বাউল কখনো অন্যকে কষ্ট দিতে পারে না।একজন সাধক কখনো আট দশজন মানুষকে অপমান করতে পারে না। বাউল হিসেবে তার তো কোনো চাওয়া পাওয়াই থাকবে না- তাহলে সে কিসের সাধক, কিসের বাউল?তিনি বলেন, অনেক সময় কথা বলতে বলতে আমরা মিসটেক করে ফেলি। কিন্তু উনার (আবুল সরকার) ভিডিওটা দেখার পর আমার একবারো মনে হয়নি তিনি মুখ ফসকে বলেছেন বা সে ভুলভাল বা উলটাপালটা কিছু বলে ফেলেছেন। বরং উনি নির্দ্ধিধায়…মনে হচ্ছে তিনি যেন আল্লাহর সাথে কৌতুক করছেন। আসলে কি এটা কৌতুক করার বিষয়? একজন বাউলের এ ধরনের আচরণ আমি কখনোই মানতে পারি না।


এ জাতীয় আরো খবর...