শিরোনামঃ
আমাদের ১০টি কমন স্বভাব টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করল বিজেপি সরকার মোদির সঙ্গে ত্রিবেদীর দীর্ঘ বৈঠক, তারেক রহমানের সফর নিয়ে আলোচনা ১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার: রিজভী দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রাশমিকা: কবে বাজছে সানাই?

বিনোদন ডেস্ক / ৫১ বার
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালেন স্বয়ং অভিনেত্রী। ২ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে এই জুটির বিয়ের পিঁড়িতে বসার কথা শোনা গেলেও, সেই খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন রাশমিকা।

নতুন তারিখের গুঞ্জন

সংবাদমাধ্যমকে রাশমিকা নিশ্চিত করেছেন যে, ২ ফেব্রুয়ারি তাদের বিয়ে না। তবে এই খবর নাকচ করার পরপরই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে যে, আগামী ২৬ ফেব্রুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। যদিও রাশমিকা বা বিজয় কেউই এখনো এই তারিখটি নিশ্চিত করেননি।

বিয়ে ও রিসেপশনের পরিকল্পনা

শোনা যাচ্ছে, বিয়ের মূল অনুষ্ঠানটি রাজস্থানের উদয়পুরেই ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হতে পারে। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আত্মীয়স্বজন ছাড়া বিনোদন জগতের খুব কম মানুষই উপস্থিত থাকবেন। মূলত সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের ভিড় এড়িয়ে শান্তিপূর্ণভাবে বিয়ের রীতি সম্পন্ন করতে চান তারা।

তবে বিয়ের আনুষ্ঠানিকতা ঘরোয়া হলেও হায়দ্রাবাদে জাঁকজমকপূর্ণ প্রীতিভোজ বা রিসেপশনের আয়োজন করা হতে পারে, যেখানে শোবিজ অঙ্গনের তারকাদের উপস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বাগদান ও ব্যক্তিগত ভাবনা

গত বছরের অক্টোবরে এই জুটির গোপন বাগদানের খবর ছড়িয়ে পড়েছিল। সে সময় রাশমিকা বলেছিলেন, “বিয়ে নিয়ে আমি কিছুই স্বীকার বা অস্বীকার করব না। যখন বলার সময় হবে, আমরা নিজেরাই জানাব”।

ব্যক্তিগত জীবন ও কাজের ভারসাম্য প্রসঙ্গে রাশমিকা বলেন, “বাড়িতে আমি কাজ নিয়ে খুব একটা আলোচনা করি না। অন্তত ৮০ শতাংশ সময় কাজের কথা বলি না। তবে কাজের জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কথা বলি। আমি কাজে সবসময় ১০০ শতাংশ দিই, কিন্তু বাড়ি ফিরে আমি শুধুই পরিবারের মানুষ”।

আপাতত ২ ফেব্রুয়ারির বিয়ের খবরটি যে সত্য নয়, তা নিশ্চিত। এখন ভক্তদের অপেক্ষা ফেব্রুয়ারির শেষ সপ্তাহের দিকে।


এ জাতীয় আরো খবর...