শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক | বিজ্ঞান ও প্রযুক্তি / ১৩১ বার
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্বের আকাশে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেখা যাবে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

কখন ও কোথায় দেখা যাবে?

আইএসপিআর জানায়, ২০২৬ সালের প্রথম এই সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হবে এবং শেষ হবে রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে।

তবে গ্রহণ চলাকালীন বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকবে বলে এ দেশ থেকে মহাজাগতিক এই দৃশ্য দেখা যাবে না। তবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সূর্যগ্রহণটি সরাসরি উপভোগ করা যাবে।

বলয়গ্রাস সূর্যগ্রহণ কী?

মহাকাশ বিজ্ঞানীদের মতে, চাঁদ যখন পৃথিবী থেকে দূরে থাকে, তখন তাকে তুলনামূলক ছোট দেখায়। এই অবস্থায় চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে, তখন ছোট চাঁদ বড় সূর্যকে সম্পূর্ণ ঢাকতে পারে না। ফলে সূর্যের ঢাকা না পড়া বাইরের অংশটিকে একটি জ্বলন্ত বলয় বা আংটির মতো দেখায়—যাকে বলা হয় ‘রিং অব ফায়ার’। মাঝখানে অন্ধকার আর চারপাশে আলোর এই বলয় সৃষ্টির ঘটনাকেই বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ।

পূর্ণগ্রাস গ্রহণের মতোই বলয়গ্রাসের সময়ও পৃথিবীতে একটি নির্দিষ্ট ‘ছায়া পথ’ তৈরি হয়। কেবল ওই পথের মধ্যে থাকা অঞ্চলগুলো থেকেই এই দৃশ্য দেখা সম্ভব হয়।


এ জাতীয় আরো খবর...