শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

‘মুখ খুললে অনেকের প্যান্ট খুলে যাবে’: দেশ ছেড়ে ফয়েজ তৈয়বের বিস্ফোরক স্ট্যাটাস

ডিজিটাল ডেস্ক | দৈনিক দিনবদল / ৮৩ বার
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
ফয়েজ তৈয়্যব

নির্বাচনের ঠিক একদিন পরেই দেশ ছেড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বিদেশে পাড়ি জমিয়েই টেলিকম খাতের লাইসেন্স বাণিজ্য ও দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তার দাবি, নতুন কোনো লাইসেন্স না দেওয়ায় অনেকেই তার ওপর ক্ষুব্ধ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দেশত্যাগের পর রোববার (১৫ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি সমালোচকদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন।

হুঁশিয়ারি ও বিস্ফোরক মন্তব্য

ফয়েজ তৈয়ব তার স্ট্যাটাসে লিখেছেন, “মুখ খুললে বহু ভদ্রলোকের শুধু প্যান্ট খুলে যাবে না, বরং আন্ডারওয়্যারও খসে পড়ার চান্স আছে। তাই আমার সঙ্গে হিসেব করে পাঙ্গা লড়তে আইসেন।” তিনি ইঙ্গিত দেন যে, টেলিকম খাতে সুবিধা করতে না পেরে বহু দলের বহু লোক তার ওপর নাখোশ হয়েছে।

‘লাইসেন্স দেইনি, দুর্নীতির সুযোগ রাখিনি’

নিজের মেয়াদের স্বচ্ছতার দাবি করে তিনি বলেন, “টেলিকমে দুর্নীতির প্রধানতম উৎস লাইসেন্স দেওয়া। বাংলাদেশের ইতিহাসে প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী হিসেবে আমি কোনো লাইসেন্স দেইনি। ফলে দুর্নীতি করার কোনো স্কোপই আমি রাখিনি।” তিনি আরও উল্লেখ করেন, লাইসেন্স না দেওয়ায় যারা ক্ষুব্ধ হয়েছেন, তাদের গল্প প্রয়োজনে ভবিষ্যতে প্রকাশ করবেন।

সংস্কার ও আন্তর্জাতিক মানের কাজ

সমালোচকদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাবেক এই বিশেষ সহকারী বলেন, ব্যক্তিগত আক্রমণ না করে তার করা সংস্কার কাজ নিয়ে আলোচনা করতে। তিনি বলেন, “আপনাদের যারা আইসিটি ও টেলিকমে আমার করা সংস্কার কার্যক্রমে উৎসাহী, তারা আইন ও পলিসিগুলো পড়বেন প্লিজ। তাতে আমার, আমার টিম ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি সুবিচার হবে।”

তিনি দাবি করেন, তার সময়ে আইসিটি ও টেলিকম খাতে অনেক গভীর থেকে আন্তর্জাতিক মানের কাজ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...