শিরোনামঃ
সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সন্তানের বয়স ১৮ থেকে ২৪: বাবা-মায়ের জন্য ১০টি পরামর্শ শিশু ইরা মনি হত্যা মামলার রায় পেছাল সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন স্পেনের কাছে হারের পর পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের পদত্যাগ চিকিৎসাকে বিশেষ সুবিধা নয় অধিকার ভাবার আহ্বান জুবাইদা রহমানের
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

এই সংসদ জুলাই বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক / ৬২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বর্তমান সংসদকে গতানুগতিক কোনো সংসদ নয়, বরং ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এক ‘বিশেষ সংসদ’ বলে অভিহিত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা

বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান ১৯৪৭ থেকে শুরু করে ৫২, ৭১, ৭৫, ৯০ এবং বিশেষ করে ২০২৪-এর জুলাই বিপ্লবের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “আমি গভীর কৃতজ্ঞতা জানাই সেইসব বীরদের প্রতি, যারা গত সাড়ে ১৫ বছর আয়নাঘরে বন্দি ছিলেন, নির্যাতিত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং ২৪-এর জুলাইয়ে অকাতরে জীবন দিয়ে আমাদের এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তাদের এই ত্যাগের কাছে আমরা চিরঋণী।”

সংসদের মর্যাদা ও ইনসাফের প্রত্যাশা

স্পিকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, বিগত ৫৫ বছরে সংসদীয় রাজনীতি খুব কম সময়ই কার্যকর ছিল। অধিকাংশ সময় সংসদ ছিল কেবলই একটি ‘ডামি’ প্রতিষ্ঠান। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন স্পিকার দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সরকারি ও বিরোধী দলের প্রতি সমান ‘ইনসাফ’ বা ন্যায়বিচার নিশ্চিত করবেন।

চরিত্র হনন নয়, ফোকাস হোক জনকল্যাণে

সংসদকে কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “অতীতে আমরা দেখেছি জনগণের কল্যাণের চেয়ে মানুষের চরিত্র হননে বেশি সময় ব্যয় করা হয়েছে। এই সংসদ যেন কারো অপমানের কেন্দ্রে পরিণত না হয়; এটি যেন কেবল জনকল্যাণে পরিচালিত হয়।”

‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানের প্রতিফলন

জুলাই বিপ্লবের মূল মন্ত্র ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর কথা স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের প্রধান অঙ্গ হিসেবে সংসদ যখন সঠিকভাবে চলবে, তখন নির্বাহী ও বিচার বিভাগও সঠিকভাবে কাজ করবে। ১৮ কোটি মানুষের প্রত্যাশা—এই সংসদের মাধ্যমেই সমাজ থেকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সব দুর্নীতির অবসান ঘটবে।

বক্তব্য শেষে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান এবং সংসদের সকল গঠনমূলক কাজে পূর্ণ সমর্থনের আশ্বাস প্রদান করেন।


এ জাতীয় আরো খবর...