ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
বৃহস্পতিবার আদালতে জাহিদ অন্তুর পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম। অন্যদিকে, বাদীপক্ষে অ্যাডভোকেট জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন। এ সময় মামলার বাদী ওই ছাত্রী আদালতে উপস্থিত ছিলেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত গায়ক জাহিদ অন্তুর জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিটার ক্লাস চলাকালীন জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে একপর্যায়ে তাদের বিচ্ছেদ ঘটে।
বাদীর অভিযোগ:
গত ২৭ মার্চ একটি পণ্যের ফটোশুটের কথা বলে জাহিদ ওই ছাত্রীকে তার গুলশানের বাসায় ডাকেন।
৩১ মার্চ বিকেলে তিনি জাহিদের বাসায় গেলে সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে যৌন নিপীড়ন করা হয়।
বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন, যার ফলে তার মুখ, গলা ও মাথায় জখম হয়।
পরে তিনি কৌশলে বাসা থেকে বের হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
যৌন নিপীড়নের অভিযোগে ওই ছাত্রী গত ৩১ মার্চ রাতে গুলশান থানায় মামলা করেন। পরদিন (১ এপ্রিল) সকালে গুলশান এভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করেন। পরদিন শুনানির মাধ্যমে তিনি জামিন লাভ করেন।
দেশের পাঁচটি বিভাগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৪ এপ্রিল) এক বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়েছে।