শিরোনামঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন আয় ‘খোকা’ আয়: হেমন্তের গানটি যখন উল্টে যায় সারাক্ষণ ঘুম ঘুম ভাব কেন হয়? আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার শিরিন সাময়িক বরখাস্ত ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ মেজর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী সব পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে: রিজভী ককরোচ জনতা পার্টির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, অভিজিৎ দীপকে আটক
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সঞ্চয়পত্র বিক্রি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক / ৯ বার
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

টানা দুই মাস নেতিবাচক প্রবণতায় থাকার পর জাতীয় সঞ্চয়পত্র বিক্রিতে আবারো ইতিবাচক ধারা ফিরেছে। ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিলে সঞ্চয়পত্রের নিট বিক্রি দাঁড়িয়েছে ২২৬০ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ এ মাসে আগের আসল ও সুদ পরিশোধের তুলনায় নতুন বিক্রি বেশি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগের মাস মার্চে সঞ্চয়পত্রের নিট বিক্রি ছিল ঋণাত্মক ২ হাজার ১৩৫ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ ওই মাসে নতুন বিক্রির চেয়ে আগের আসল ও সুদ বাবদ পরিশোধের পরিমাণ বেশি ছিল। একইভাবে ফেব্রুয়ারিতেও নিট বিক্রি ছিল ঋণাত্মক ১ হাজার ১৬৪ কোটি ৭৬ লাখ টাকা। তবে জানুয়ারিতে পরিস্থিতি ছিল ইতিবাচক। ওই মাসে আগের আসল-সুদ পরিশোধের তুলনায় সঞ্চয়পত্রের নিট বিক্রি হয়েছিল ১ হাজার ৮৫১ কোটি টাকা।

এরপর ফেব্রুয়ারি ও মার্চে টানা দুই মাস নেতিবাচক ধারায় থাকার পর এপ্রিলে ঘুরে দাঁড়ায় সঞ্চয়পত্র বিক্রি। গত অর্থবছরের একই সময়ের তুলনায়ও এপ্রিলে পরিস্থিতির উন্নতি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিলে সঞ্চয়পত্রের নিট বিক্রি ছিল ১ হাজার ২৫৯ কোটি ৭৫ লাখ টাকা, যা চলতি বছরের এপ্রিলের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকা কম। তবে একক মাসে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সার্বিক চিত্র এখনো পুরোপুরি অনুকূলে আসেনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) সঞ্চয়পত্রের নিট বিক্রি এখনো ঋণাত্মক রয়েছে। এ সময়ে নতুন বিক্রির তুলনায় আগের আসল ও সুদ বাবদ ৪২৯ কোটি ২৮ লাখ টাকা বেশি পরিশোধ করতে হয়েছে। অবশ্য আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে সঞ্চয়পত্রের নিট বিক্রি ছিল ঋণাত্মক ৭ হাজার ৪৩১ কোটি ২৬ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের পুরো ১২ মাসে (জুলাই-জুন) সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক ৬ হাজার ৬৩ কোটি টাকা ছিল। আর ২০২৩-২৪ অর্থবছরে এ ঘাটতির পরিমাণ ছিল ২১ হাজার ১২৪ কোটি ৩৮ লাখ টাকা, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ।


এ জাতীয় আরো খবর...