শিরোনামঃ
এম্পটি নেস্ট সিনড্রোম: সন্তান বিচ্ছেদের শূন্যতা—১০টি পরামর্শ পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রতিবাদে ১২ অক্টোবর অনশন দিল্লিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জেন-জিদের দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড় ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর ছয় মিনিটও সময় নেয়নি বিএনপি, জাতির সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে : হুমায়ুন কবির গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করা লেবাননের অধিকার: ইরান

নিজস্ব প্রতিবেদক / ৪৪ বার
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব রক্ষায় সব ধরনের উপায় ব্যবহারের আইনি ও বৈধ অধিকার লেবাননের রয়েছে বলে মনে করে ইরান। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে ইসরাইলি হামলায় একই পরিবারের সদস্যসহ অন্তত ১১ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, একই পরিবারের সদস্যদের লক্ষ্য করে চালানো এ হামলা অত্যন্ত নিন্দনীয়।

বাঘাই বলেন, লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে ইসরাইল যে ধারাবাহিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তারই অংশ হিসেবে এসব হামলা সংঘটিত হয়েছে।

লেবাননের দখল করা ভূখণ্ড থেকে ইসরাইলি বাহিনীকে অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসরাইলি আগ্রাসনের মুখে লেবাননের জনগণের ‘সম্মানজনক প্রতিরোধের’ প্রশংসা করেন ইরানের এই কর্মকর্তা।

আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অব্যাহত নীরবতা ও নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন বাঘাই।

বক্তব্যের শেষে তিনি লেবাননের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে দেশটির প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংহতি পুনর্ব্যক্ত করেন।

এর আগে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও এ ঘটনাকে ‘বর্বর গণহত্যা’ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছিল।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন ও তেল আবিব লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য চাপ দিয়ে আসছে। এর অংশ হিসেবে গত ২৬ জুন বৈরুত ও তেল আবিবের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়।

তবে হিজবুল্লাহ বারবার নিরস্ত্র হওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে আসছে। সংগঠনটির দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই কাঠামোগত চুক্তি লেবাননের সংবিধান লঙ্ঘন করে।


এ জাতীয় আরো খবর...